Ads

আজ থেকে বদলে যাচ্ছে অফিসের সময়, নতুন সূচিতে যেভাবে চলবে

 

বাংলাদেশ সচিবালয়
বাংলাদেশ সচিবালয়ফাইল ছবি

পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে আজ বুধবার থেকে আবার খুলছে দেশের সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। দীর্ঘদিন ধরে চলে আসা অফিসের সময়সূচি আজ থেকে বদলে যাচ্ছে। এদিন থেকে নতুন সময়সূচিতে অর্থাৎ ৮ ঘণ্টা অফিস করবেন সব প্রতিষ্ঠানের চাকরিজীবীরা। পরিবর্তিত সূচি অনুযায়ী, অফিসের সময় আবার সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত হবে।

বাংলাদেশে অফিস চলত সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত। কিন্তু বিদ্যুৎ সাশ্রয়ে ২০২২ সালের ১৫ নভেম্বর থেকে অফিসসময় সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত করা হয়। এখন আজ থেকে আবার আগের সূচিতে চলবে অফিস।

চলতি মাসের প্রথম সপ্তাহে মন্ত্রিসভার বৈঠকে অফিসের নতুন এই সময়সূচির সিদ্ধান্ত হয়েছিল। এরপর জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে বিষয়টি জানিয়ে দেয়। ৬ জুনের প্রজ্ঞাপনে বলা হয়েছিল, ‘সরকার আগামী ১৯ জুন (পবিত্র ঈদুল আজহার পরবর্তী প্রথম কর্মদিবস) থেকে দেশের সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্ধারণ করল।’

আরও পড়ুন

রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সময়সূচি কার্যকর হবে। বেলা ১টা থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতি থাকবে। আর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। জরুরি পরিষেবাসমূহ নতুন অফিস সময়সূচির আওতার বাইরে থাকবে।

বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং ব্যাংক, বিমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের সময়সূচি নিজ নিজ কর্তৃপক্ষ নির্ধারণ করবে।

আরও পড়ুন

বাংলাদেশে একসময় অফিস চলত সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত। কিন্তু বিদ্যুৎ সাশ্রয়ের জন্য ২০২২ সালের ১৫ নভেম্বর থেকে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিসসময় সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত করা হয়। এখন আজ থেকে আবার আগের সূচিতে চলবে অফিস।

টানা পাঁচ দিনের ছুটি শেষে সরকারি চাকরিজীবীরা আজ থেকে অফিস শুরু করবেন। পাঁচ দিনের ছুটির মধ্য সাপ্তাহিক ছুটি দুই দিন আর তিন দিন ঈদের ছুটি। সরকারি ছুটির তালিকা অনুযায়ী, কোরবানির ঈদের ছুটি শুরু হয় ঈদের আগের দিন অর্থাৎ ১৬ জুন (রোববার) থেকে। ছুটি শেষ হয় গতকাল মঙ্গলবার (১৮ জুন)। এর আগে ১৪ ও ১৫ জুন (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি ছিল। সে হিসাবে মোট পাঁচ দিনের ছুটি পেয়েছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!