Ads

আন্তর্জাতিক সংস্থায় চাকরি, বেতন ১ লাখ ১৮ হাজার

 

মডেল: রূপা
মডেল: রূপাছবি: খালেদ সরকার

ফ্রান্সভিত্তিক বেসরকারি উন্নয়ন সংস্থা এজেন্সি ফর টেকনিক্যাল কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (অ্যাকটেড) বাংলাদেশে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। সংস্থাটি কক্সবাজারে একটি প্রকল্পে ‘প্রজেক্ট ম্যানেজার-আইএম’ পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরম পূরণ করে ই-মেইলের মাধ্যমে পাঠাতে হবে।

  • পদের নাম: প্রজেক্ট ম্যানেজার-আইএম
    পদসংখ্যা: ১
    যোগ্যতা: ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার সায়েন্স, জিআইএস, ডেটা অ্যানালাইসিস বা এ ধরনের বিষয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন থেকে চার বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অথবা সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই থেকে তিন বছর চাকরির অভিজ্ঞতাসহ ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার সায়েন্স, জিআইএস, ডেটা অ্যানালাইসিস বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। কোনো সংস্থায় মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের অভিজ্ঞতা থাকতে হবে। অ্যানালিটিক্যাল ও যোগাযোগে দক্ষ হতে হবে। সাংগঠনিক দক্ষতাসহ ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।

আরও পড়ুন

চাকরির ধরন: ফুলটাইম/ চুক্তিভিত্তিক
কর্মস্থল: কক্সবাজার
বেতন: ১,১৫,০০০-১,১৮,০০০ টাকা।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নির্ধারিত আবেদন ফরম ডাউনলোড করতে হবে। ফরমটি ইংরেজিতে পূরণ করে কভার লেটার, তিনটি রেফারেন্সসহ সিভি bangladesh.jobs@acted.org ঠিকানায় ই-মেইল করতে হবে। ই-মেইলের সাবজেক্টে ‘Application for project Manager-IM’ লিখতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

আবেদনের শেষ সময়: ১৫ জুলাই, ২০২৪।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!