Ads

বিদায়ের আগে দি মারিয়া, ‘যা চাইতে পারতাম, জীবন আমাকে তার চেয়ে অনেক বেশি দিয়েছে’

 

মাঠ ছাড়ার সময় দর্শক অভিবাদনের জবাবে দি মারিয়া
মাঠ ছাড়ার সময় দর্শক অভিবাদনের জবাবে দি মারিয়াএএফপি

বিদায় নেবেন, সেই ঘোষণা আগেই দিয়েছেন আনহেল দি মারিয়া। আর একটিমাত্র ম্যাচ, কোপা আমেরিকার ফাইনাল। বাংলাদেশ সময় আগামীকাল সকাল ছয়টায় কলম্বিয়ার বিপক্ষে এ ম্যাচেই আন্তর্জাতিক ফুটবলে শেষবারের মতো মাঠে নামবেন আর্জেন্টিনার উইঙ্গার।

আন্তর্জাতিক ফুটবলে ১৬ বছরের ক্যারিয়ারে কত স্মৃতিই না জমা হয়েছে, বিদায়বেলায় সেই সব স্মৃতি এসে নিশ্চয়ই ভিড় করবে দি মারিয়ার মনে। আন্তর্জাতিক ফুটবলে কী পেলেন আর কী পেলেন না, সেই হিসাবও মেলানোর কথা তাঁর।

হিসাবটা দি মারিয়া ম্যাচের আগেই মেলাতে শুরু করেছেন, ইনস্টাগ্রামে তাঁর একটি পোস্ট অন্তত সেটাই বলছে। বিদায়ী ম্যাচের আগে ১৬ বছরের সতীর্থ লিওনেল মেসির সঙ্গে একটি ছবি ইনস্টাগ্রামে দিয়ে দি মারিয়া নিজেই জানিয়েছেন তাঁর চাওয়া আর পাওয়ার হিসাব।

আরও পড়ুন
ইনস্টাগ্রাম

১৬ বছরের ক্যারিয়ারে আর্জেন্টিনার হয়ে এখন পর্যন্ত ১৪৪টি ম্যাচ খেলেছেন দি মারিয়া। গোল করেছেন ৩১টি। এর মধ্যে হয়তো তাঁর কাছে স্মরণীয় হয়ে থাকবে তিনটি গোল—২০২১ সালে কোপা আমেরিকার ফাইনালে তাঁর একমাত্র গোলে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা, এরপর ২০২২ সালে লা ফিনালিসিমা আর ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালের গোল।

শুধু দি মারিয়ারই নন, তাঁর সময়ের সব আর্জেন্টাইন খেলোয়াড়ের ক্যারিয়ারের বড় একটা সময় কেটেছে শুধুই হতাশায়। ১৯৯৩ কোপা আমেরিকার পর যে আর কোনো শিরোপাই জিততে পারছিল না আর্জেন্টিনা। অবশেষে দীর্ঘ সেই শিরোপা-খরা কেটেছে ২০২১ সালে, দি মারিয়ার গোলে কোপা আমেরিকা জিতে।

কোপা আমেরিকার পর লা ফিনালিসিমা জয়, তবু যেন অপূর্ণ ছিল মেসি-দি মারিয়াদের ক্যারিয়ার! সেই পূর্ণতা আসে কাতার বিশ্বকাপ জিতে। এ কারণেই হয়তো বিদায়ের আগে চাওয়া-পাওয়ার হিসাব মেলাতে গিয়ে তৃপ্ত দি মারিয়া লিখেছেন, ‘আমি যা চাইতে পারতাম, জীবন আমাকে তার চেয়ে অনেক বেশি দিয়েছে।’

আরও পড়ুন

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!