Ads

সাবেক মেয়র ফজলে নূর তাপস ও পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ

 

শেখ ফজলে নূর তাপস
শেখ ফজলে নূর তাপসফাইল ছবি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। এ ছাড়া তাপসের স্ত্রী আফরিন তাপস শিউলি, ছেলে শেখ ফজলে নাশওয়ান এবং তাঁদের ব্যক্তিমালিকানাধীন স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবও স্থগিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে হিসাব জব্দের নির্দেশনা পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

নির্দেশনায় বলা হয়েছে, ৩০ দিনের জন্য এসব হিসাব জব্দ করা হয়েছে। প্রয়োজনবোধে এই নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়ানো হবে।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর দেশের আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের গ্রেপ্তারের পাশাপাশি ব্যাংক হিসাব জব্দ করা হচ্ছে। সেই প্রক্রিয়ায় এবার ফজলে নূর তাপসের হিসাব জব্দ করা হলো।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!