Ads

অন্তর্বর্তী সরকারে যুক্ত হচ্ছেন আরও কয়েকজন উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে আরও কয়েকজন উপদেষ্টা যুক্ত হচ্ছেন
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে আরও কয়েকজন উপদেষ্টা যুক্ত হচ্ছেনফাইল ছবি: পিআইডি

নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে আরও কয়েকজন উপদেষ্টা যুক্ত হচ্ছেন। সরকারি একটি সূত্র জানিয়েছে, আজ রোববার নতুন উপদেষ্টাদের শপথ অনুষ্ঠান হতে পারে।

তবে কতজন উপদেষ্টা যুক্ত হচ্ছেন সেটা ওই সূত্র নিশ্চিত করতে পারেনি। শুধু বলেছেন একাধিক উপদেষ্টা আজ শপথ নিতে পারেন।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। প্রধান উপদেষ্টাসহ এই সরকারের সদস্যসংখ্যা এখন ২১ জন।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!