Ads

নরেন্দ্র মোদিকে বাংলাদেশে আমন্ত্রণ শেখ হাসিনার

 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি গতকাল দেশটির রাষ্ট্রপতি ভবনে মোদির শপথ অনুষ্ঠানে যোগ দেন। পরে তাঁর সঙ্গে একান্ত সাক্ষাৎ করেন
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি গতকাল দেশটির রাষ্ট্রপতি ভবনে মোদির শপথ অনুষ্ঠানে যোগ দেন। পরে তাঁর সঙ্গে একান্ত সাক্ষাৎ করেন
ছবি: পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিল্লিতে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ সাংবাদিকদের এ কথা জানান।

আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুস্তাফিজুর রহমান এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাঈমুল ইসলাম খান এ সময় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছিলেন।

ভারতের রাজধানী নয়াদিল্লির আইটিসি মৌর্য হোটেলে গতকাল রোববার রাতে হাছান মাহমুদ সাংবাদিকদের বলেন, পরপর তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সঙ্গে একান্ত সাক্ষাৎ করেন।এ সময় তিনি নরেন্দ্র মোদি ও এনডিএ জোটকে নির্বাচনে বিজয়ের জন্য আবারও অভিনন্দন দেন এবং প্রধানমন্ত্রী মোদিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

রাষ্ট্রপতি ভবনে এই সাক্ষাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই দেশের বন্ধনকে আরও দৃঢ় করতে নরেন্দ্র মোদির নতুন সরকারের সঙ্গে কাজ করার আন্তরিক আগ্রহ ব্যক্ত করেন বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে বাংলাদেশ-ভারত সম্পর্ক নতুন উচ্চতায় উন্নীত হয়েছে এবং নিকটতম প্রতিবেশী হিসেবে বাংলাদেশ ও ভারতের অনেক কাজের সুযোগ রয়েছে।
‘মানুষে মানুষে সংযোগ বৃদ্ধিতে যোগাযোগ অবকাঠামো উন্নয়নসহ উভয় দেশের আরও উন্নতিকল্পে আমাদের একযোগে কাজ করে যেতে হবে,’ বলেন পররাষ্ট্রমন্ত্রী।
নরেন্দ্র মোদির পরপর শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্যতম শীর্ষ বিশ্বনেতা হিসেবে আমন্ত্রিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত শনিবার বিকেলে দিল্লি পৌঁছান।

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ। সঙ্গে ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুস্তাফিজুর রহমান (বাঁয়ে) এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাঈমুল ইসলাম খান (ডানে)
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ। সঙ্গে ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুস্তাফিজুর রহমান (বাঁয়ে) এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাঈমুল ইসলাম খান (ডানে)
ছবি: পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সংগৃহীত

গতকাল সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে সারা বিশ্ব থেকে আগত প্রায় আট হাজার অতিথির সঙ্গে শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। তাঁর কন্যা ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ, পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ এবং প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান এ সময় তাঁর সঙ্গে ছিলেন।

আজ সোমবার বিকেলে প্রধানমন্ত্রীর দিল্লি থেকে ঢাকা রওনা হওয়ার কথা রয়েছে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!