Ads

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে সম্মেলনের মাধ্যমে নির্বাচিত আ.লীগের কমিটি পরিবর্তনের অভিযোগ

 

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে সম্মেলনের মাধ্যমে নির্বাচিত আ.লীগের কমিটি পরিবর্তনের অভিযোগ

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে সম্মেলনের মাধ্যমে নির্বাচিত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কে এম আসানুল কবিরকে বাদ দিয়ে নতুন কমিটি ঘোষণার অভিযোগ উঠেছে।

আজ সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন ‘বঞ্চিত নেতারা’। জেলা আওয়ামী লীগকে দায়ী করে এ ব্যাপারে দলীয় প্রধান শেখ হাসিনার হস্তক্ষেপ চান তাঁরা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০২১ সালের ৬ অক্টোবর টঙ্গিবাড়ী উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হয়। এতে উপজেলার ৪৯৬ জন কাউন্সিলর ভোট দেন। ৩২৮ ভোট পেয়ে হাফিজ আল আসাদ বারেক সভাপতি এবং এ কে এম আসানুল কবির ২৩৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

সম্মেলনে অভিযোগ করা হয়, কমিটি হওয়ার পর নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে জেলা আওয়ামী লীগ বরাবর পূর্ণাঙ্গ কমিটি জমা দিতে বলেন জেলা আওয়ামী লীগ সভাপতি মো. মহিউদ্দিন। এরপর পূর্ণাঙ্গ কমিটি জেলা শাখা বরাবর জমা দেওয়া হয়; কিন্তু পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিতে নানান টালবাহানা ও সময় ক্ষেপণের মাধ্যমে দুই বছরের অধিক সময় পার হয়ে যায়।

গত শুক্রবার নির্বাচিত সাধারণ সম্পাদক আসানুল কবিরকে বাদ দিয়ে তৃতীয় সর্বোচ্চ ভোট পাওয়া বেলায়েত হোসেনকে সাধারণ সম্পাদক করে কমিটি প্রকাশ করে জেলা আওয়ামী লীগ৷

সংবাদ সম্মেলনে টঙ্গিবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাফিজ আল আসাদ অভিযোগ করে বলেন, ‘আমাদের (সভাপতি-সম্পাদক) সুপারিশ করা ৭১ সদস্যের কমিটির মধ্যে অন্তত ৪০ জনকে বাদ দেওয়া হয়েছে। এ বিষয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে।’

সংবাদ সম্মেলনে টঙ্গিবাড়ী উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারাও উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!