Ads

বাগেরহাটে আগুনে পুড়ল ২০ দোকান

 

আগুনে পুড়ছে ২০ দোকান। গতকাল বৃহস্পতিবার রাতে বাগেরহাটের শরণখোলা উপজেলার রায়েন্দা বাজারে
আগুনে পুড়ছে ২০ দোকান। গতকাল বৃহস্পতিবার রাতে বাগেরহাটের শরণখোলা উপজেলার রায়েন্দা বাজারেছবি: প্রথম আলো

বাগেরহাটের শরণখোলা উপজেলায় অগ্নিকাণ্ডে পুড়েছে ২০টি দোকান। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার রায়েন্দা বাজার পাঁচ রাস্তার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। এরই মধ্যে মুষলধারে বৃষ্টি শুরু হলে রাত সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুনে মিষ্টি, মুদি, ফার্মেসি, ইলেকট্রনিকস, প্লাস্টিক পণ্যসহ ২০টি দোকান পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। দোকান মালিকদের দাবি, অগ্নিকাণ্ডে সব মিলে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

রায়েন্দা বাজার কমিটির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বাবুল বলেন, আগুনে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শুরুতেই আগুন নিয়ন্ত্রণে না আসার কারণ হিসেবে ফায়ার সার্ভিসের গাফিলতিকে দায়ী করেন তিনি। সেই সঙ্গে সরকারের কাছে ব্যবসায়ীদের ক্ষতিপূরণেরও দাবি জানান।

শরণখোলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আফতাব ই আলম বলেন, আগুন নিয়ন্ত্রণের চেষ্টায় তাঁদের কোনো ত্রুটি ছিল না। ঘণ্টাব্যাপী আগুন জ্বলছিল। এরপর পূর্ণ নিয়ন্ত্রণে আসে। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!