Ads

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীকে লেবাননের সঙ্গে উত্তেজনা এড়াতে বললেন ব্লিঙ্কেন

 

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনফাইল ছবি: রয়টার্স

লেবাননের সঙ্গে উত্তেজনা এড়াতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।

গতকাল সোমবার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের সঙ্গে বৈঠককালে ব্লিঙ্কেন এ আহ্বান জানান।

গাজা থেকে ইসরায়েলি জিম্মিদের মুক্তির জন্য একটি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে এ বৈঠকে আলোচনা করেন গ্যালান্ট-ব্লিঙ্কেন।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি প্রকাশ্যে যুক্তরাষ্ট্রের সমালোচনা করেন। তিনি বলেন, ইসরায়েলে অস্ত্র সরবরাহে যুক্তরাষ্ট্র দেরি করছে।

ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কে অস্বস্তির প্রেক্ষাপটে ওয়াশিংটন সফরে যান ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্ট। তাঁর এই সফরের উদ্দেশ্য হলো, সম্পর্কে অস্বস্তি দূর করা।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেন, ব্লিঙ্কেন ও গ্যালান্টের মধ্যে দুই ঘণ্টাব্যাপী বৈঠক হয়। গাজায় থাকা সব জিম্মির মুক্তি নিশ্চিত করাসহ ফিলিস্তিনি জনগণের ভোগান্তি লাঘবে একটি চুক্তিতে পৌঁছাতে ইসরায়েল ও হামাসের মধ্যে পরোক্ষ কূটনীতি নিয়ে বৈঠকে আলোচনা করেন ব্লিঙ্কেন।

ইসরায়েল ও ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে সম্প্রতি পাল্টাপাল্টি হামলার ঘটনা বেড়ে চলছে। এ প্রেক্ষাপটে উত্তেজনা যাতে আর না বাড়ে, সে জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানাচ্ছে যুক্তরাষ্ট্র।

হামাসের হাতে থাকা জিম্মিদের মুক্ত করার সমঝোতায় যুক্তরাষ্ট্রের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) প্রধান উইলিয়াম বার্নস। ওয়াশিংটন সফরকালে তাঁর সঙ্গেও সাক্ষাৎ করেন গ্যালান্ট।

সিআইএ-প্রধানের সঙ্গে বৈঠক শুরুর আগে গ্যালান্ট বলেন, তিনি জোর দিয়ে বলতে চান, জিম্মিদের ঘরে ফেরানোই ইসরায়েলের প্রধান অঙ্গীকার। তাঁদের ফিরিয়ে আনতে সম্ভাব্য সব প্রচেষ্টা অব্যাহত রাখবেন তাঁরা।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!