Ads

মার্তিনেজের গোলে চিলিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

 

জয়সূচক গোলে পর আর্জেন্টিনা স্ট্রাইকার লাওতানো মার্তিনেজের উদ্‌যাপন
জয়সূচক গোলে পর আর্জেন্টিনা স্ট্রাইকার লাওতানো মার্তিনেজের উদ্‌যাপনরয়টার্স

আর্জেন্টিনা ১–০ চিলি

প্রথমার্ধে গোলের জন্য ১৩টি শট নিয়েছে আর্জেন্টিনা। ৩টি পোস্টে রাখতে পারলেও গোল হয়নি। বিরতির পর নিকো গঞ্জালেস একবার চিলির ক্রসবারও কাঁপিয়েছেন। ভাগ্য সহায় হয়নি আর্জেন্টিনার। শুধু তাই নয়, ৩৭তম জন্মদিনের কেক কেটে মাঠে নামা লিওনেল মেসিও ৬৮ মিনিটে গোলের সুযোগ নষ্ট করেছেন। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে এভাবে গোলের জন্য মরিয়া হয়ে ওঠা আর্জেন্টিনাকে শেষ পর্যন্ত গোল এনে দিয়েছেন লাওতারো মার্তিনেজ। চিলির বিপক্ষে ১-০ গোলের স্বস্তির জয়ে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালও নিশ্চিত করেছে আর্জেন্টিনা।

স্বস্তির জয়—কথাটা ব্যাখ্যার দাবি রাখে। ম্যাচে ৭০ মিনিটের পর আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ দুবার ত্রাতা হয়ে না দাঁড়ালে এই ম্যাচে পয়েন্ট পাওয়াই হতো না আর্জেন্টিনার! হারের স্বাদ নিয়ে ছাড়তে হতো মাঠ। তবে এ ম্যাচ দেখতে দেখতে কারও কারও এবারের কোপা আমেরিকায় সর্বশেষ ব্রাজিল-কোস্টারিকা ম্যাচ মনে পড়তে পারে। ১৯টি শট নিয়েও গোল না পেয়ে ড্র করেছে ব্রাজিল। আর্জেন্টিনাও ম্যাচের ৭২ মিনিটের মধ্যে নিয়েছে ১৭টি শট। তবু গোল আসছিল না।

চিলি ৭১ মিনিট পর্যন্ত শটই নিতে পারেনি! ৭২ মিনিটে চিলির ডিফেন্সিভ মিডফিল্ডার রদ্রিগো এচেভেরিয়ার নেওয়া প্রথম শটেই গোল হতে পারত। পাল্টা আক্রমণ থেকে বক্সের বাইরে ফাঁকা জায়গায় বল পেয়ে তাঁর নেওয়া শট ডাইভ দিয়ে ঠেকান মার্তিনেজ। তিন মিনিট পর বক্সের মাথা থেকে আবারও এচেভেরিয়ার শট এবং এবারও ত্রাতা সেই মার্তিনেজ!

শেষ পর্যন্ত ৮৮ মিনিটে বক্সের ভেতর জটলা থেকে পাওয়া বল জালে পাঠান মার্তিনেজ। কর্নার পেয়েছিল আর্জেন্টিনা। জটলার ভেতর থেকে বল পেয়ে যান বাঁ দিকে একটু ফাঁকায় দাঁড়ানো মার্তিনেজ। ডান পায়ের শটে বল জালে জড়াতে তাঁর কোনো অসুবিধাই হয়নি। রেফারি অবশ্য ভিএআর এর মাধ্যমে গোলটির বৈধতা পরীক্ষা করেছিলেন। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে আনহেল দি মারিয়ার পাস থেকে অবশ্য অবিশ্বাস্যভাবে একটি গোলের সুযোগ নষ্ট করেছেন মার্তিনেজ।

বিস্তারিত আসছে...।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!