Ads

‘খ্যাতি ও ক্ষমতা কোহলিকে বদলে দিয়েছে’

 

বিরাট কোহলি
বিরাট কোহলিবিসিসিআই

রোহিত শর্মা ও বিরাট কোহলি—দুজনই গত দশকের অন্যতম সেরা ক্রিকেটার। দুজনের মধ্যে তুলনা টানলে আবার কোহলির নামটাই ওপরে রাখতে হয়। সেঞ্চুরি থেকে শুরু করে গড় , স্ট্রাইকরেটে সবকিছুতেই তিনি এগিয়ে। এ তো খেলোয়াড়ি অর্জনের কথা, ব্যক্তি হিসেবে কে কেমন?

ইউটিউবে এক পডকাস্টে ভারতের সাবেক ক্রিকেটার অমিত মিশ্র ব্যক্তি হিসেবে রোহিত-কোহলির পার্থক্য তুলে ধরেছেন। এই লেগ স্পিনার দাবি করেছেন, তারকাখ্যাতি পাওয়ার পর অনেকটাই বদলে গেছেন কোহলি। যেখানে রোহিত আছেন সেই আগের মতোই।

মিশ্র মনে করেন নিজেকে বদলে ফেলার কারণেই দলে কোহলির চেয়ে রোহিতের বন্ধু বেশি। এই লেগ স্পিনার বলেছেন, ‘ক্রিকেটার হিসেবে আমি ওকে (কোহলি) অনেক সম্মান করি। তবে কোহলির সঙ্গে আগের মতো এখন আর সম্পর্কটা নেই। কোহলির রোহিতের তুলনায় বন্ধুর সংখ্যা কম কেন? রোহিত-কোহলির আচার-ব্যবহার ভিন্ন।’


মিশ্র সর্বশেষ ভারতের হয়ে খেলেছেন ২০১৭ সালে। তবে এখনো নাকি রোহিত তাঁর সঙ্গে আগের মতোই মজা করেন, ‘অনেক বছর ধরেই আমি ভারতীয় দলের অংশ নই। তবে এখনো যদি আইপিএল কিংবা অন্য কোনো ইভেন্টে রোহিতের সঙ্গে দেখা হয়, ও সব সময় মজা করে। রোহিত কী মনে করবে সেটা আমার ভাবতে হয় না। আমি বিরাটের মধ্যে অনেক পরিবর্তন দেখেছি। আমরা প্রায় কথা বলা বন্ধই করে দিয়েছি। আপনার যখন খ্যাতি ও ক্ষমতা থাকে, তখন অনেকে মনে করে তার সঙ্গে নিশ্চয়ই কোনো উদ্দেশ্যে নিয়ে কথা বলছে। অবশ্য আমি কোনো দিনই এমনটা আরও পড়ুন


তিনি যোগ করে বলেছেন, ‘যখন ওর বয়স ১২–১৪, তখন থেকে ওকে চিনি। ওই সময়ে ওর রাতে সামুসা লাগত, প্রতিরাতে পিৎজা লাগত। আমি যে চিকুকে (কোহলির ডাক নাম) চিনতাম তার সঙ্গে অধিনায়ক বিরাট কোহলির অনেক পার্থক্য আছে।’

এর আগে অনেকটা একই দাবি করেছিলেন ভারতের সাবেক অলরাউন্ডার যুবরাজ সিং। কোহলির বদলে যাওয়া সম্পর্কে যুবরাজ বলেছিলেন, ‘কোহলি ব্যস্ত থাকে, তাই ওকে বিরক্ত করি না। তরুণ বিরাট কোহলির নাম তো ছিল চিকু, আর এখন তো ও বিরাট কোহলি, এখানে অনেক বড় পার্থক্য আছে।’

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!