Ads

নারায়ণগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে চারতলা বাড়ি ঘেরাও

 

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বাড়িটি ঘেরাও করে এটিইউর একটি দল
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বাড়িটি ঘেরাও করে এটিইউর একটি দলছবি: সাজিদ হোসেন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বরপা এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে চারতলা একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশের অ্যান্টিটেররিজম ইউনিট (এটিইউ)।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বাড়িটি ঘেরাও করে এটিইউর একটি দল। এটিইউ বলছে, গতকাল সোমবার রাতে গ্রেপ্তার এক নারী ‘জঙ্গির’ দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়িটি ঘেরাও করা হয়েছে।

বাড়িটির অবস্থান নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বরপা এলাকায়
বাড়িটির অবস্থান নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বরপা এলাকায়
ছবি: সাজিদ হোসেন

এটিইউর পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) মাহফুজুল আলম রাসেল প্রথম আলোকে বলেন, গতকাল রাতে কক্সবাজার থেকে এক নারী জঙ্গিকে গ্রেপ্তার করা হয়। তাঁকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্যের ভিত্তিতে আজ সকালে এটিইউর একটি দল নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বরপা এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে চারতলা একটি বাড়ি ঘেরাও করে।

মাহফুজুল আলম আরও বলেন, কিছুক্ষণের মধ্যে বাড়িটিতে অভিযান পরিচালনা করা হবে। অভিযানের নেতৃত্বে থাকছেন এটিইউর পুলিশ সুপার (অপারেশনস) মোহাম্মদ ছানোয়ার হোসেন।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!