Ads

অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের সূচি: বাংলাদেশের প্রতিপক্ষ কারা

 

অনূর্ধ্ব–১৯ নারী টি–টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি
অনূর্ধ্ব–১৯ নারী টি–টোয়েন্টি বিশ্বকাপ ট্রফিআইসিসি

২০২৫ অনূর্ধ্ব–১৯ নারী টি–টোয়েন্টি বিশ্বকাপ হবে মালয়েশিয়ায়। আজ আইসিসি এই টুর্নামেন্টের সূচি প্রকাশ করেছে। আগামী বছর ১৮ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত হবে বিশ্বকাপ। ১৬ দলের এই টুর্নামেন্টে ম্যাচ হবে ৪১টি। ১৬টি দলকে ভাগ করা হয়েছে ৪টি গ্রুপে।

বাংলাদেশের মেয়েরা আছেন ‘ডি’ গ্রুপে। এই গ্রুপে বাংলাদেশ ছাড়াও আছে অস্ট্রেলিয়া ও স্কটল্যান্ড। গ্রুপের আরেকটি দল এশিয়া অঞ্চলের বাছাইপর্ব থেকে উঠে আসবে। মালয়েশিয়ার সেলানগর, জোহর ও সারাওয়াক শহরের ৪টি স্টেডিয়ামে হবে ৪১ ম্যাচ। গ্রুপ পর্বে বাংলাদেশের সব কটি ম্যাচ হবে সেলানগরের ইউকেএম ওয়াইএসডি ক্রিকেট ওভাল স্টেডিয়ামে।

আরও পড়ুন

এবারের টুর্নামেন্টে বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে ১৮ জানুয়ারি। ওই ম্যাচের প্রতিপক্ষ হবে এশিয়া অঞ্চলের বাছাইপর্ব পেরিয়ে আসা দল। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ম্যাচ ২০ তারিখ। স্কটল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ খেলবে ২২ জানুয়ারিতে।

গত বছর অনূর্ধ্ব–১৯ নারী টি–টোয়েন্টি বিশ্বকাপের সুপার সিক্স পর্বে উঠেছিল বাংলাদেশ
গত বছর অনূর্ধ্ব–১৯ নারী টি–টোয়েন্টি বিশ্বকাপের সুপার সিক্স পর্বে উঠেছিল বাংলাদেশ
আইসিসি

২০২৩ সালে দক্ষিণ আফ্রিকায় হয়েছিল অনূর্ধ্ব–১৯ নারী বিশ্বকাপের উদ্বোধনী আসর। সেবার ফাইনালে ইংল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত।

কোন দল কোন গ্রুপে

গ্রুপ এ » ভারত, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, মালয়েশিয়া
গ্রুপ বি » ইংল্যান্ড, পাকিস্তান, আয়ারল্যান্ড, যুক্তরাষ্ট্র
গ্রুপ সি » নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, সামোয়া, আফ্রিকা বাছাই
গ্রুপ ডি » অস্ট্রেলিয়া, বাংলাদেশ, স্কটল্যান্ড, স্কটল্যান্ড, এশিয়া বাছাই


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!