Ads

বিএসইসির নতুন কমিশনার হলেন সাবেক জজ মো. আলী আকবর


পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) নতুন কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে। এই পদে নিয়োগ পেয়েছেন সাবেক জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মো. আলী আকবর। চার বছরের মেয়াদে তাঁকে এই নিয়োগ দেওয়া হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান আজ বুধবার এই নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, মো. আলী আকবরের বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তি দ্বারা নির্ধারিত হবে।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!