Ads

বাংলাদেশের প্রথম টি–টোয়েন্টিতে ‘গাছের পাতাও নড়তে দেবে না’ গোয়ালিয়র পুলিশ

 

গোয়ালিয়রের শ্রীমন্ত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়াম
গোয়ালিয়রের শ্রীমন্ত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামপ্রথম আলো

গোয়ালিয়র শহর থেকে শংকরপুর, প্রায় ৪০ মিনিটের রাস্তা। মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এমপিসিএ) নতুন মাঠ শ্রীমন্ত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়াম সেখানেই, শহরের বাইরে। আশপাশে পাহাড়ে ঘেরা নতুন এই স্টেডিয়ামের ভেতরে ও বাইরে এখনো কাজ চলছে। কংক্রিটের দাপট স্টেডিয়ামের সবখানে। কর্মকর্তারা সবাই খুব ব্যস্ত। ৩০ হাজার দর্শক ধারণক্ষমতার এই স্টেডিয়ামে প্রথম আন্তর্জাতিক ম্যাচটা যেন ঠিকঠাক হয়, সেই চেষ্টা দেখা গেল স্টেডিয়ামের বাইরেও।

আরও পড়ুন

ভারত–বাংলাদেশ টি–টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচের ভেন্যু এটি। এই ম্যাচ ঘিরে নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তাও আছে। যে কারণে মাঠে আসার দুটি রাস্তার মধ্যে একটি পুলিশ বন্ধ করে রেখেছে। মাঠের ভেতরেও পুলিশের ভিড় দেখা গেল। জানা গেছে, দুই দলের টিম হোটেলেও কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। কানপুরের মতো গোয়ালিয়রেও হোটেল থেকে খেলোয়াড়দের বের হওয়া নিষেধ।

আমরা গাছের একটা পাতাও নড়তে দেব না। এ ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন।
গোয়ালিয়রের এক পুলিশ কর্মকর্তা

এক পুলিশ কর্মকর্তা জানান, সব মিলিয়ে এ ম্যাচের নিরাপত্তায় গোয়ালিয়রের পাঁচ হাজার পুলিশ সদস্য কাজ করছেন। কানপুর টেস্টের মতো গোয়ালিয়রে প্রথম টি-টোয়েন্টি ম্যাচেও হিন্দু মহাসভার হামলা করার হুমকি আছে। গোয়ালিয়রের স্থানীয় সাংবাদিক বিজয় জানান, বাংলাদেশ দলের গোয়ালিয়র আসা নিয়ে হিন্দু মহাসভা প্রতিবাদ জানিয়েছে। ছিল অন্যান্য ধর্মীয় সংগঠনও। পুলিশ এর মধ্যে ১৯ জনকে গ্রেপ্তার করেছে।

 শ্রীমন্ত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে
শ্রীমন্ত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে
প্রথম আলো

আজ স্টেডিয়ামের নিরাপত্তার দায়িত্বে থাকা আরেক পুলিশ কর্মকর্তা কঠোর নিরাপত্তার আশ্বাস দিয়ে বললেন, ‘আমরা গাছের একটা পাতাও নড়তে দেব না। এ ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন।’

বাংলাদেশ দল আজ দুপুরে শ্রীমন্ত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করবে। সন্ধ্যায় আসবে ভারতীয় দল। আগামীকাল সন্ধ্যায় অনুশীলন বাংলাদেশ দলের, দুপুরে ভারতের। রোববার তিন ম্যাচ টি–টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুই দল।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!