Ads

পুলিশের কনস্টেবলের পর এসআই নিয়োগ, ১৯-২৭ বছর হলেই আবেদন

 

পুলিশের কনস্টেবলের পর এসআই নিয়োগ, ১৯-২৭ বছর হলেই আবেদন
প্রথম আলো ফাইল ছবি

বাংলাদেশ পুলিশে উপপরিদর্শক (এসআই-নিরস্ত্র) পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এ পদে নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদনের সুযোগ পাবেন। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

আবেদনের যোগ্যতা

পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩৪ ইঞ্চি। নারী প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি।

অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রির অধিকারী এবং কম্পিউটারে দক্ষতাসম্পন্ন হতে হবে। প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে এবং শিক্ষানবিশকাল শেষ না হওয়া পর্যন্ত অবিবাহিত থাকতে হবে।

পুলিশ নেবে এসআই, ১৯-২৭ বছর হলেই আবেদন.pdf

৬ষ্ঠ, ৭ম, ৮ম ও ৯ম শ্রেণির বার্ষিক পরীক্ষার ফলাফল নির্ধারণ হবে কোন পদ্ধতিতে

আবেদনের বয়স

প্রার্থীর বয়স ২০২৪ সালের ২০ অক্টোবর তারিখে ১৯ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর।


ডাচ্‌-বাংলা ব্যাংকে ৫ পদে চাকরি, বেতন ২৬০০০–৭০০০০ টাকা, আবেদন করুন দ্রুত

যেভাবে আবেদন

আগ্রহী প্রার্থীদের এ লিংকে http://police.teletalk.com.bd প্রবেশ করে আবেদন করতে হবে। আবেদন শুরু হবে ৫ অক্টোবর। আবেদনের শেষ সময় ২০ অক্টোবর।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!