Ads

রংপুরে জিপি-পিপিসহ ৩৪ সরকারি আইন কর্মকর্তা নিয়োগ

 

আইন মন্ত্রণালয়
আইন মন্ত্রণালয়

রংপুর জেলার বিভিন্ন আদালতে ৩৪ জন আইনজীবীকে সরকারি আইন কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়। গত মঙ্গলবার রাতে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর উইং থেকে এ–সম্পর্কিত নিয়োগ আদেশ জারি করা হয়। আদেশে পূর্বে নিয়োগকৃত সব আইন কর্মকর্তার নিয়োগাদেশ বাতিলক্রমে তাঁদের নিজ নিজ পদের দায়িত্ব থেকেও অব্যাহতি প্রদান করা হয়।


রংপুর জেলা জজ আদালতের জিপি (সরকারি কৌঁসুলি) হিসেবে নতুন নিয়োগ পেয়েছেন মো. একরামুল হক। একই আদালতে অতিরিক্ত জিপি হিসেবে চারজন এবং সহকারী জিপি হিসেবে তিনজন নতুন নিয়োগ পেয়েছেন। পিপি (পাবলিক প্রসিকিউটর) হিসেবে জেলা ও দায়রা জজ আদালতে একজন (মো. আফতাব উদ্দিন), তিনটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে তিনজন, বিশেষ জজ আদালতে একজন, সাইবার ট্রাইব্যুনালে একজন ও সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালে একজন নিয়োগ পেয়েছেন। পাশাপাশি মানবপাচার অপরাধ ট্রাইব্যুনালে একজন বিশেষ প্রসিকিউটর ও একজন সহকারী বিশেষ প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়েছে।

এ ছাড়া বিশেষ জজ আদালতে একজন অতিরিক্ত পিপি এবং জেলা ও দায়রা জজ আদালতে নয়জন অতিরিক্ত পিপি ও সাতজন সহকারী পিপি নিয়োগ দেওয়া হয়েছে।


এর আগে গত রোববার রাতে বগুড়া, ঠাকুরগাঁও ও ঝিনাইদহের বিভিন্ন আদালতে ২০০ জন সরকারি আইন কর্মকর্তা—সরকারি কৌঁসুলি (জিপি), অতিরিক্ত সরকারি কৌঁসুলি, সহকারী সরকারি কৌঁসুলি, পাবলিক প্রসিকিউটর (পিপি), অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ও সহকারী পাবলিক প্রসিকিউটর নিয়োগ দেয় আইন মন্ত্রণালয়। তাঁদের মধ্যে ১০৭ জন বগুড়ায়, ২১ জন ঠাকুরগাঁও এবং ৭২ জনকে ঝিনাইদহের আদালতে নিয়োগ দেওয়া হয়েছে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!