Ads

তৃতীয় প্রান্তিকে নিট প্রিমিয়াম আয় কমেছে ডেল্টা লাইফের

 

তৃতীয় প্রান্তিকে নিট প্রিমিয়াম আয় কমেছে ডেল্টা লাইফের

অর্থবছরের তৃতীয় প্রান্তিকে ডেল্টা লাইফ ইনস্যুরেন্স কোম্পানির নিট প্রিমিয়াম আয় কমেছে। একই সঙ্গে কোম্পানিটির লাইফ ফান্ড বা জীবনবিমা তহবিল কমেছে।

আজ বৃহস্পতিবার দেশের বিমা খাতের বৃহৎ এই কোম্পানি একসঙ্গে বছরের তিন প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে প্রকাশিত ঘোষণায় এসব তথ্য পাওয়া গেছে।

দেখা গেছে, চলতি অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে ডেল্টা লাইফের নিট প্রিমিয়াম আয় হয়েছে ২০৯ কোটি ৪৩ লাখ টাকা। আগের বছরের, অর্থাৎ ২০২৩ সালের একই সময়ে কোম্পানিটির নিট প্রিমিয়াম আয় হয়েছিল ২১১ কোটি ৭৫ লাখ টাকা।

গত ৩০ সেপ্টেম্বর সমাপ্ত প্রান্তিকে ডেল্টা লাইফের লাইফ ফান্ড বা জীবনবিমা তহবিল ছিল ৩ হাজার ৯০৫ কোটি টাকা। গত বছরের, অর্থাৎ ২০২৩ সালের ৩০ সেপ্টেম্বর যা ছিল ৩ হাজার ৯৬২ কোটি টাকা।

চলতি অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে ডেল্টা লাইফের মোট ব্যয় হয়েছে ৩৪৮ কোটি ৮১ লাখ টাকা। আগের বছরের একই সময়ে ব্যয় হয়েছিল ২৫৬ কোটি ৪০ লাখ টাকা।

গতকাল বুধবার সন্ধ্যা ছয়টায় ডেল্টা লাইফের পর্ষদ সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় ৩১ মার্চ ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিক; ৩০ জুন ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিক ও ৩০ সেপ্টেম্বর ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

ডেল্টা লাইফ ইনস্যুরেন্স কোম্পানি অনেক দিন ধরেই বিভিন্ন কারণে সমালোচিত। সাবেক চেয়ারম্যান মঞ্জুরুর রহমান ও পরিচালকদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এবং মালিকানা নিয়ে দ্বন্দ্বের জেরে কোম্পানিটির ভাবমূর্তি নষ্ট হয়েছে।

এই বাস্তবতায় গত ৩১ আগস্ট ডেল্টা লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের ‘হারানো গৌরব’ ফিরিয়ে আনার দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেন কোম্পানিটির সাবেক কর্মকর্তা-কর্মচারী ও শেয়ার হোল্ডাররা।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!