Ads

আমি নাৎসি নই: ট্রাম্প

 

একটি নির্বাচনী সমাবেশে বক্তব্য দিচ্ছেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প
একটি নির্বাচনী সমাবেশে বক্তব্য দিচ্ছেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পফাইল ছবি: এএফপি

নিজে একজন ‘নাৎসি’ নন বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁকে তাঁর একজন সাবেক চিফ অব স্টাফের তরফে ফ্যাসিবাদী বলা ও প্রতিপক্ষ (কমলা হ্যারিস) শিবির থেকে স্বেচ্ছাচারী আখ্যা দেওয়ার অভিযোগ খণ্ডন করতে গিয়ে এ কথা বলেন তিনি।

আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। এক সপ্তাহের কম সময় আগে এখন শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত সময় কাটাচ্ছেন নির্বাচনে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্প ও তাঁর প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক দলের কমলা হ্যারিস। তবে এরই মধ্যে, বেশির ভাগ রাজ্যে আগাম ভোট শুরু হয়ে গেছে।

আরও পড়ুন

জনমত জরিপের আভাস অনুযায়ী, আধুনিক যুক্তরাষ্ট্রের ইতিহাসে এবারই দুই প্রার্থীর মধ্যে সবচেয়ে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে।

গতকাল সোমবার ট্রাম্প দোদুল্যমান অঙ্গরাজ্য জর্জিয়ায় দুটি নির্বাচনী সমাবেশ করেন। সেখানে সমর্থকদের তিনি বলেন, সমালোচকেরা তাঁকে আধুনিক সময়ের ‘হিটলার’ বলেন।

সম্প্রতি দ্য নিউইয়র্ক টাইমকে একটি সাক্ষাৎকার দিয়েছেন সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের এক সময়ের চিফ অব স্টাফ জন কেলি। তিনি বলেন, ট্রাম্পের আচরণ একজন ফ্যাসিবাদের সংজ্ঞার সঙ্গে পুরোপুরি মিলে যায়। কেলি সবচেয়ে দীর্ঘ সময় ট্রাম্পের চিফ অব স্টাফ ছিলেন।

আটলান্টায় হইচইপূর্ণ সমাবেশে এ বিষয়ে ট্রাম্প বলেন, ‘কমলা ও তাঁর প্রচারশিবির এখন নতুন করে একটি কথা বলতে শুরু করেছে, যিনিই তাঁকে (কমলাকে) ভোট দেবেন না, তিনিই নাৎসি। আমি নাৎসি নই। আমি নাৎসির বিপক্ষে।’

সম্প্রতি দ্য নিউইয়র্ক টাইমসকে একটি সাক্ষাৎকার দিয়েছেন সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের একসময়ের চিফ অব স্টাফ জন কেলি। সাক্ষাৎকারে তিনি বলেন, ট্রাম্পের আচরণ একজন ফ্যাসিবাদের সংজ্ঞার সঙ্গে পুরোপুরি মিলে যায়। কেলি সবচেয়ে দীর্ঘ সময় ট্রাম্পের চিফ অব স্টাফ ছিলেন।

আরও পড়ুন

কেলি আরও বলেছেন, ‘সে সময় ট্রাম্প একবার বলেছিলেন, ‘‘হিটলার কিছু ভালো কাজও করেছেন।’’ তিনি (ট্রাম্প) অ্যাডলফ হিটলারের মতো জেনারেল যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে দেখতে চান।’

আসুন এবং ভোট দিন। আপনাদের সাহায্য নিয়ে এখন থেকে আট দিন পর (৫ নভেম্বর) আমরা কমলাকে পরাজিত করতে চলেছি। আপনারা জানেন, তিনি ভালো মানুষ নন।
ডোনাল্ড ট্রাম্প, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী

আটলান্টার সমাবেশে কমলাকে আক্রমণ করে তাঁকে ‘বিদ্বেষী’ বলেছেন ট্রাম্প। উপস্থিত জনতার উদ্দেশে তিনি বলেন, ‘আসুন এবং ভোট দিন। আপনাদের সাহায্য নিয়ে এখন থেকে আট দিন পর (৫ নভেম্বর) আমরা কমলাকে পরাজিত করতে চলেছি। আপনারা জানেন, তিনি ভালো মানুষ নন।’

আরও বেশ কয়েক দিন আগেই যুক্তরাষ্ট্রে আগাম ভোট শুরু হয়ে গেছে। ৪ কোটি ৭০ লাখের বেশি মার্কিনি এরই মধ্যে ভোট দিয়েছেন। এ দলে প্রেসিডেন্ট জো বাইডেনও রয়েছেন। গতকাল তিনি ডেলাওয়ারে নিজ শহর উইলমিংটনের কাছে রীতিমতো লাইনে দাঁড়িয়ে ভোট দেন।


প্রেসিডেন্ট নির্বাচিত হলে প্রথম দিন থেকেই অভিবাসী তাড়ানোর হুমকি ট্রাম্পের

ভোটের দিন যত এগিয়ে আসছে, মূল সমর্থকদের উজ্জীবিত রাখার পাশাপাশি যাঁরা এখনো সিদ্ধান্ত নিতে পারেননি এমন ভোটারদের দলে টানা ট্রাম্প ও কমলার জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে; বিশেষ করে দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোতে। জনমত জরিপে দোদুল্যমান অঙ্গরাজ্যে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার আভাস পাওয়া গেছে।

ভোটের দিন যত এগিয়ে আসছে, মূল সমর্থকদের উজ্জীবিত রাখার পাশাপাশি যাঁরা এখনো সিদ্ধান্ত নিতে পারেননি এমন ভোটারদের দলে টানা ট্রাম্প ও কমলার জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে; বিশেষ করে দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোতে। জনমত জরিপে দোদুল্যমান অঙ্গরাজ্যে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার আভাস পাওয়া গেছে।

গতকাল মিশিগানে তিনটি সমাবেশ করেছেন কমলা। দেশজুড়ে নির্বাচনী যুদ্ধক্ষেত্রগুলোতে আগামী সপ্তাহে এ ধরনের আরও কিছু সমাবেশ দেখা যাবে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!