Ads

ঢাকা দক্ষিণ সিটির গাড়িতে আগুন দেওয়ার মামলায় খালাস পেলেন মির্জা ফখরুল

 

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরফাইল ছবি

এক যুগ আগে রাজধানীর পল্টন থানায় করা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আটজনকে খালাস দিয়েছেন আদালত।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান আজ বুধবার এ আদেশ দেন। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন মির্জা ফখরুলের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন।

খালাস পাওয়া অপর সাতজন হলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, বিএনপি নেতা সাইফুল আলম, কাজী রেজাউল হক, মোয়াজ্জেম হোসেন, খন্দকার এনামুল হক ও বাংলাদেশ জামায়াত ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি মুহাম্মদ শফিকুল ইসলাম।

আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন প্রথম আলোকে বলেন, তৎকালীন আওয়ামী লীগ সরকারের করা হয়রানিমূলক মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। ২০১২ সালের ৯ ডিসেম্বর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে পল্টন থানায় মামলা করে পুলিশ। মামলার পাঁচ বছরের মাথায় ২০১৭ সালের ২৩ অক্টোবর আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। এই মামলায় গত বছরের ৩ সেপ্টেম্বর মির্জা ফখরুলসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। সাক্ষ্যপ্রমাণ না পাওয়ায় আদালত সব আসামিকে খালাস দিয়েছেন।

আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন আরও বলেন, মির্জা ফখরুলের বিরুদ্ধে শেখ হাসিনা সরকারের আমলে ১২২টি মামলা হয়। আজ পল্টন থানার একটি নাশকতার মামলায় তিনি খালাস পেলেন। এখন সচল আছে ২০ থেকে ২৫টি মামলা। বাকি মামলার বেশির ভাগ উচ্চ আদালতের আদেশে বিচার কার্যক্রম স্থগিত আছে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!