Ads

সিএমএইচে চিকিৎসা শেষে কাজে ফিরেছেন প্রধান উপদেষ্টা

 

প্রথম আলোর সঙ্গে সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ২ অক্টোবর প্রধান উপদেষ্টার কার্যালয়ে
প্রথম আলোর সঙ্গে সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ২ অক্টোবর প্রধান উপদেষ্টার কার্যালয়েছবি: জাহিদুল করিম

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা শেষে আবার কাজে ফিরেছেন।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ত্বকের ছোট চিকিৎসার জন্য প্রধান উপদেষ্টা গতকাল বৃহস্পতিবার সামরিক হাসপাতালে যান। সেখানে তাঁর ত্বকের একটি ছোট ক্ষত অপসারণ সফলভাবে সম্পন্ন করা হয়।

প্রেস সচিব বলেন, চিকিৎসা শেষে প্রধান উপদেষ্টা আজ শুক্রবার সকালে আবার দায়িত্ব পালন শুরু করেছেন। সংস্কারের লক্ষ্যে চলমান সংলাপের অংশ হিসেবে ড. ইউনূস আগামীকাল শনিবার বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলোচনায় বসবেন।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!