Ads

আজ থেমে গিয়েছিল রাজীবের কণ্ঠ, বাস্তবে কেমন ছিলেন এই খল অভিনেতা

 

ওয়াসীমুল বারী রাজীব। সংগৃহীত
ওয়াসীমুল বারী রাজীব। সংগৃহীত

গম্ভীর ঝাঁজালো কণ্ঠ, রহস্যভরা চোখের চাহনি, বৈচিত্র্যময় অভিব্যক্তি যেমন দর্শককে দিত টানটান উত্তেজনা, তেমনি করত আতঙ্কিত। ঢাকাই সিনেমার নিয়মিত দর্শকেরা এতক্ষণে বুঝে গেছেন হচ্ছিল রাজীবের কথা। যাঁর আসল নাম ওয়াসীমুল বারী রাজীব। ২০০৪ সালের ১৪ নভেম্বর ৫২ বছর বয়সে ক্যানসারে মারা তিনি। আজ তাঁর মৃত্যুর দুই দশক পূর্ণ হলো। পর্দায় খল চরিত্রে অভিনয় করলেও বাস্তবে কেমন ছিলেন অভিনেতা?

খল অভিনেতা রাজীব চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। পর্দায় খলনায়ক হলেও পরিবার, সন্তান, ভক্ত, সহকর্মীদের কাছে তিনি ছিলেন মিশুক, হাস্যোজ্জ্বল আর আড্ডাবাজ এক মানুষ। রাজীবের সন্তানেরা—কেউই এখন ঢালিউডের সঙ্গে যুক্ত নন।

ছেলের সঙ্গে রাজীব
ছেলের সঙ্গে রাজীব

প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে এই অভিনেতার ছেলে বলেছিলেন, ‘বাবা চলচ্চিত্র নিয়ে বাসায় কখনো কথা বলতেন না। বাবার পারিবারিক জীবন আর চলচ্চিত্রজগৎ আলাদা ছিল। খোলামনের একজন সাদামাটা মানুষ ছিলেন আমার বাবা।’

মার্শাল আর্টের ওস্তাদ জাহাঙ্গীর আলমের চাচাতো বোন ইসমত আরাকে বিয়ে করেন রাজীব। এক সাক্ষাৎকারে জাহাঙ্গীর আলম জানান, ‘সিনেমায় দেখানো চরিত্রগুলো থেকে বিপরীত ছিলেন রাজীব। শুটিং সেটে কখনো উচ্চস্বরে বা চড়া মেজাজে কথা বলতেন না।’ ১৯৮২ সালে কাজী হায়াতের হাত ধরে ‘খোকন সোনা’ ছবিতে প্রথম অভিনয় করেন। ২২ বছরের ক্যারিয়ারে চার শতাধিক ছবিতে অভিনয় করেছেন রাজীব।


তাঁর অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে আছে  ‘দাঙ্গা’, ‘হাঙর নদী গ্রেনেড’, ‘ভাত দে’। ‘জীবন দিয়ে ভালোবাসি’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘প্রেম পিয়াসী’, ‘বুকের ভেতর আগুন’, ‘অন্তরে অন্তরে’, ‘বাবার আদেশ’, ‘কেয়ামত থেকে কেয়ামত’ ইত্যাদি সিনেমায় তাঁর অভিনয় মনে রেখেছেন দর্শক।

রাজীবের সবচেয়ে বড় গুণ ছিল নিজের ‘ছাপ’ রাখতে পারা। হয়তো তাঁর অভিনীত চরিত্রটি তত ভালোভাবে লেখা ছিল না, গভীরতাও ছিল কম। কিন্তু নিজের অভিনয়গুণে ঠিকই সেটাকে দুর্দান্তভাবে তুল ধরতেন রাজীব। আক্ষেপ, ৫২ বছর বয়সেই চলে গেছেন তিনি। না হলে তাঁর অভিনীত আরও অনেক বৈচিত্র্যময় চরিত্র দেখতে পেতেন দর্শক।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!