Ads

যুক্তরাষ্ট্রে হঠাৎ বন্যায় ২৪ জনের মৃত্যু, ২০ কন্যাশিশু নিখোঁজ

 

প্রবল বৃষ্টিতে সৃষ্টি হওয়া বন্যায় তলিয়ে যায় গুয়াদালুপে নদীর তীরের বাড়িঘর ও রাস্তা
প্রবল বৃষ্টিতে সৃষ্টি হওয়া বন্যায় তলিয়ে যায় গুয়াদালুপে নদীর তীরের বাড়িঘর ও রাস্তাছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে হঠাৎ বন্যায় অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে অন্তত ২০ কন্যাশিশু। স্থানীয় সময় গতকাল শুক্রবার অঙ্গরাজ্যের স্যান অ্যান্টোনিও শহরে এ ঘটনা ঘটে। গ্রীষ্মকালীন ক্যাম্পে অংশ নেওয়া ওই শিশুদের উদ্ধারে তৎপরতা চলছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

টেক্সাসের কের এলাকার পুলিশ কর্মকর্তা ল্যারি লেইথা শুক্রবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে বলেন, এখন পর্যন্ত ২৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শিশুদের এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না। মোট ২৩ থেকে ২৫ জন নিখোঁজ রয়েছেন। মৌসুমি বৃষ্টির কারণে গুয়াদালুপে নদীর পানি প্লাবিত হয়ে বন্যা হয়। স্থানীয় কর্তৃপক্ষ বলছে গ্রীষ্মকালীন ওই ক্যাম্পটি নদীর ধারেই ছিল।

মৃত ব্যক্তিদের মধ্যে কয়েকটি শিশু রয়েছে বলে এর আগে জানিয়েছিলেন টেক্সাসের লেফটেন্যান্ট গভর্নর ড্যান প্যাট্রিক। তিনি বলেন, আগের দিন বৃহস্পতিবার রাতে ৪৫ মিনিট ধরে তুমুল বর্ষণের কারণে গুয়াদালুপ নদীর পানি ২৬ ফুট উচ্চতায় উঠে যায়। ওই নদীর তীরে প্রায় ৭৫০ শিশু গ্রীষ্মকালীন ক্যাম্পে অংশ নিয়েছিল। নিখোঁজ শিশুরা ওই দলের সদস্য।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, বন্যার পানিতে ঘরবাড়ি ও গাছপালা উপড়ে গেছে। স্থানীয় আবহাওয়া অফিসের দেওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাতে কের এলাকায় ১২ ইঞ্চি বৃষ্টিপাত হয়েছে। এটি এলাকাটিতে বছরে মোট বৃষ্টির তিন ভাগের এক ভাগ।

বন্যায় মৃত্যুর পর টেক্সাসের গভর্নর জানিয়েছেন, উপদ্রুত অঞ্চলের বিভিন্ন এলাকায় দ্রুত জরুরি সহায়তার সরবরাহ করতে ‘বিপর্যয়ের ঘোষণায়’ সই করেছেন তিনি। আর শুক্রবার রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংবাদিকদের বলেছেন, ‘এই বন্যাটা ভয়াবহ, হতবাক করে দেওয়ার মতো।’😰

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!