Ads

পশ্চিমবঙ্গে বিধানসভার উপনির্বাচনে বিজেপির ৩ আসনেও জয়ের পথে তৃণমূল

 

মমতা বন্দোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস বিধানসভার চারটি আসনেই জিততে চলেছে
মমতা বন্দোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস বিধানসভার চারটি আসনেই জিততে চলেছেছবি: ফাইল এএনআই

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে লোকসভা নির্বাচনে ব্যাপক সাফল্যের পর বিধানসভার চারটি আসনের উপনির্বাচনেও জিততে চলেছে তৃণমূল। এই চারটি আসনের মধ্যে তিনটি ছিল বিজেপির আর একটি ছিল তৃণমূলের দখলে।

তৃণমূলের দখলে ছিল কলকাতার মানিকতলা আসন। বিজেপির দখলে থাকা তিনটি আসন হচ্ছে—নদীয়ার রানাঘাট দক্ষিণ, উত্তর ২৪ পরগনার বাগদা ও উত্তর দিনাজপুরের রায়গঞ্জ। প্রার্থীর মৃত্যু, লোকসভায় নির্বাচন করার কারণে এই চারটি আসন শূন্য হয়। সেই চার আসনের উপনির্বাচনে ভোট হয় গত বুধবার।

আজ শনিবার সকালে সেই চার আসনেই ভোট গণনা শুরু হয়েছে। সর্বশেষ ভোট গণনার ফলাফলে দেখা যাচ্ছে, চার আসনেই এগিয়ে রয়েছে তৃণমূল। ফলে এবার এই উপনির্বাচনে বিজেপিকে জোর ধাক্কা দিয়ে জিততে চলেছে তৃণমূল।

সর্বশেষ খবরে জানা গেছে, রানাঘাট দক্ষিণ আসনে তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী, বাগদায় মধুপর্ণা ঠাকুর, মানিকতলায় সুপ্তি পান্ডে এবং রায়গঞ্জে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী এগিয়ে রয়েছেন। এই চার আসনে এর আগে প্রার্থী ছিলেন মানিকতলায় সাধন পান্ডে, রানাঘাট দক্ষিণ মুকুট মণি অধিকারী, বাগদা বিশ্বজিৎ দাস ও রায়গঞ্জে কৃষ্ণ কল্যাণী।

এখন পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভায় তৃণমূলের আসন ২১১। জিতলে সেই আসনসংখ্যা বেড়ে দাঁড়াবে ২১৪। আর বিজেপির আসন সংখ্যা আরও কমে ৭৪–এ দাঁড়াবে। পশ্চিমবঙ্গ বিধানসভায় ২৯৪ আসন রয়েছে। ২০২১ সালে ৭৭টি আসনে জিতেছিল বিজেপি। এই প্রতিবেদন লেখার সময় ওই চার আসনে ভোট গণনা শেষ পর্যায় রয়েছে। তবে ইতিমধ্যে ওই চার আসনের তৃণমূল সমর্থকেরা বিজয় উদ্‌যাপন শুরু করেছেন।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!