Ads

বাইডেনের স্বাস্থ্য নিয়ে ডেমোক্র্যাটরা মিথ্যাচার করেছেন: ট্রাম্পের রানিংমেট

 

ডোনাল্ড ট্রাম্পের রানিংমেট জে ডি ভ্যান্স
ডোনাল্ড ট্রাম্পের রানিংমেট জে ডি ভ্যান্সছবি: এএফপি

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের রানিংমেট জে ডি ভ্যান্স বলেছেন, জো বাইডেনের স্বাস্থ্য নিয়ে ডেমোক্র্যাটরা মিথ্যাচার করেছেন।
যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের রিপাবলিকান সিনেটর ভ্যান্স ফক্স নিউজকে এ কথা বলেছেন।

স্থানীয় সময় সোমবার উইসকনসিন অঙ্গরাজ্যের মিলওয়াকিতে রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনে ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়। আর ভ্যান্সকে রানিংমেট করার ঘোষণা দিয়েছেন ট্রাম্প।

আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন হবে। এই নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী বর্তমান মার্কিন প্রেসিডেন্ট বাইডেন। তাঁর প্রতিপক্ষ রিপাবলিকান পার্টির ট্রাম্প। নির্বাচন সামনে রেখে গত মাসের শেষ দিকে বাইডেন ও ট্রাম্প প্রথম মুখোমুখি বিতর্কে অংশ নেন।

আরও পড়ুন

বিতর্কে ট্রাম্পের কাছে নাস্তানাবুদ হন ৮১ বছর বয়সী বাইডেন। মূলত এই বিতর্কের পরই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য বাইডেনের ওপর নিজ দলের ভেতর থেকে চাপ বাড়ছে। তবে বাইডেন এখন পর্যন্ত নির্বাচন করার বিষয়ে অনড় অবস্থানে আছেন।

ফক্স নিউজকে ভ্যান্স বলেন, গত মাসে ট্রাম্পের সঙ্গে মুখোমুখি বিতর্কে খারাপ করার অনেক আগেই ডেমোক্র্যাটদের উচিত ছিল বাইডেনের বিকল্প খোঁজা।

ভ্যান্স দাবি করেন, বাইডেন বার্ধক্যজনিত সমস্যায় ভুগছেন। তিনি নিশ্চিতভাবেই কয়েক বছর ধরে এই সমস্যায় ভুগছেন।

বাইডেনের প্রতি ইঙ্গিত করে ভ্যান্স বলেন, ২০২০ সালে আমেরিকানরা একটি ফাঁপাপাত্রকে নির্বাচিত করেছে।

আরও পড়ুন

ভ্যান্স বলেন, ডেমোক্র্যাটরা বাইডেনের স্বাস্থ্য নিয়ে মিথ্যাচার করেছেন। এর মধ্য দিয়ে আমেরিকার জনগণের ওপর একজন অক্ষম প্রেসিডেন্টকে চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে।

ট্রাম্পের রানিংমেট বলেন, এই সমস্যার একমাত্র সমাধান আগামী নভেম্বরে ভোটের মাধ্যমে তাদের (ডেমোক্র্যাট) ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া।

ভ্যান্স একসময় ট্রাম্পের কট্টর সমালোচক ছিলেন। কিন্তু ২০২১ সালে ক্যাপিটল হিলে হামলার ঘটনার পর তিনি ট্রাম্পের ঘনিষ্ঠ হন।

আরও পড়ুন

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!