Ads

পিরোজপুরে মানি লন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে প্রশিক্ষণ কর্মসূচি

 

পিরোজপুরে প্রশিক্ষণ কর্মসূচি
পিরোজপুরে প্রশিক্ষণ কর্মসূচিছবি–ব্র্যাক ব্যাংক

পিরোজপুরের ব্যাংক কর্মকর্তাদের জন্য মানি লন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এর আয়োজক ছিল বাংলাদেশের আর্থিক খাতে অপরাধ দমনে মূল ভূমিকা পালনকারী বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

গত শনিবার পিরোজপুর কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেন ১৯টি ব্যাংকের শতাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা। লিড ব্যাংক হিসেবে প্রশিক্ষণ কার্যক্রমটি পরিচালনা করে ব্র্যাক ব্যাংক।

প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন বিএফআইইউয়ের পরিচালক মুহাম্মদ আনিছুর রহমান। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ অ্যান্টি মানি লন্ডারিং কমপ্ল্যায়েন্স অফিসার (ক্যামেলকো) চৌধুরী মঈনুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ আনিছুর রহমান আমাদের অর্থনীতি ও সমাজে বিরূপ প্রভাব মোকাবিলায় মানি লন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধের ওপর জোর দেন।

প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করেন বিএফআইইউয়ের যুগ্ম পরিচালক ইবনে আহসান কবির ও মো. আশরাফুল আলম এবং উপপরিচালক মো. মনিরুল ইসলাম। তাঁরা মানি লন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ–সম্পর্কিত বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

আলোচনার মধ্যে ছিল রেগুলেটরি রিকোয়ারমেন্টে সম্প্রতি যুক্ত হওয়া নানা বিষয়, টাইপোলজি ও ট্রেন্ড, যেমন ট্রেড-বেজড এবং ক্রেডিট-ব্যাকড মানি লন্ডারিংয়ের ঝুঁকি ও প্রভাব, অনলাইন জুয়া, বাজি, গেমিং, ক্রিপ্টোকারেন্সি এবং ফরেন এক্সচেঞ্জের অবৈধ লেনদেন, ট্রানজ্যাকশন মনিটরিং এবং এএমএল অ্যান্ড সিএফটি সিস্টেম চেকিং এবং রেটিং সম্পর্কিত গুরুত্বপূর্ণ নানা বিষয়।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!