Ads

বিশ্বজুড়ে বিক্ষোভের ডাক ভেনেজুয়েলার বিরোধীদের

 

ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে বিক্ষোভের ডাক দিয়েছেন বিরোধীরা
ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে বিক্ষোভের ডাক দিয়েছেন বিরোধীরাফাইল ছবি: রয়টার্স

বিশ্বজুড়ে ১৭ আগস্ট বিক্ষোভের ডাক দিয়েছেন ভেনেজুয়েলার বিরোধীরা।

দেশটিতে গত ২৮ জুলাই প্রেসিডেন্ট নির্বাচন হয়। নির্বাচনে ক্ষমতাসীন প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে জয়ী ঘোষণা করা হয়। তবে নির্বাচনে নিজেদের জয়ী দাবি করেন বিরোধীরা। এই দাবির প্রতি সমর্থন চেয়ে গতকাল রোববার দেশটির বিরোধীরা বিশ্বজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছেন।

প্রেসিডেন্ট নির্বাচনে মাদুরোকে বিজয়ী ঘোষণা করে দেশটির জাতীয় নির্বাচন পরিষদ (সিএনই)। এর মধ্য দিয়ে তিনি টানা তৃতীয়বারের মতো লাতিন আমেরিকার দেশটির প্রেসিডেন্ট হলেন।

তবে নির্বাচনের ফলাফলে ব্যাপক কারচুপির অভিযোগ তুলেছেন বিরোধীরা। তাঁদের দাবি, মাদুরোর চেয়ে অনেক বেশি ভোট পেয়ে জয়ী হয়েছেন বিরোধী প্রার্থী এডমান্ডো গঞ্জালেজ উরুতিয়া। জনসমক্ষে ভোটের পুঙ্খানুপুঙ্খ ফলাফল প্রকাশের দাবি জানিয়ে আসছেন বিরোধীরা।

বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদো গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক ভিডিও বার্তায় বলেন, এই শনিবার (১৭ আগস্ট) তাঁরা ভেনেজুয়েলাসহ সারা বিশ্বের সড়কে নেমে বিক্ষোভ দেখাবেন।

মারিয়া বলেন, ‘চলুন, একসঙ্গে আওয়াজ তুলি, যাতে পুরো বিশ্ব আমাদের বিজয়কে সমর্থন করে। সত্য ও জনপ্রিয় সার্বভৌমত্বকে স্বীকৃতি দেয়।’

অন্যদিকে গঞ্জালেজ উরুতিয়া পৃথকভাবে বলেন, ‘আমরা জিতেছি। ভেনেজুয়েলা জিতেছে। দেখা হচ্ছে ১৭ আগস্ট।’

বিরোধী এ দুই নেতা এক সপ্তাহের বেশি সময় ধরে আত্মগোপনে আছেন। মারিয়া সম্প্রতি বলেছিলেন, তিনি তাঁর জীবন নিয়ে শঙ্কায় আছেন।

ইতিমধ্যে ভেনেজুয়েলার বিরোধীদলীয় অনেক সদস্যকে তুলে নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।

মাদুরোর জয়কে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানিয়েছে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশ। তারা নির্বাচনের ফলাফলে স্বচ্ছতা আনার আহ্বান জানিয়েছে।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!