Ads

মোহাম্মদপুরে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

 

কুপিয়ে হত্যা
কুপিয়ে হত্যাপ্রতীকী ছবি

রাজধানীর মোহাম্মদপুরের কাটাসুর এলাকায় গতকাল সোমবার রাতে কামাল আহমেদ (৩৮) নামের আওয়ামী লীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

কামাল আহমেদ মোহাম্মদপুর থানার ৩৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক শিক্ষা ও মানব সম্পদবিষয়ক সম্পাদক ছিলেন।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার সাহা আজ মঙ্গলবার প্রথম আলোকে বলেন, কামাল আহমেদ সপরিবারে কাটাসুর এলাকায় থাকতেন। গতকাল রাত পৌনে ৯টার দিকে তিনি নিজের ঘনিষ্ঠ কয়েকজনকে নিয়ে কাটাসুর এলাকার একটি বাসায় লুডু খেলছিলেন। সে সময় দুর্বৃত্তরা অতর্কিতে এসে তাঁকে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।

রক্তাক্ত অবস্থায় কামাল আহমেদকে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

ওসি দীপক কুমার বলেন, আজ কামাল আহমেদের বাবা আলম চাঁদ বাদী হয়ে অজ্ঞাতনামা সন্ত্রাসীদের আসামি করে মোহাম্মদপুর থানায় অভিযোগ দেন। অভিযোগটিকে মামলা হিসেবে গ্রহণ করার প্রক্রিয়া চলছে। এই হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!