Ads

কখন অবসর নেবেন, সেটি আগেই কাউকে জানাবেন না রোনালদো

 

পর্তুগালের হয়ে আরও কিছুদিন খেলার আশা রোনালদোর
পর্তুগালের হয়ে আরও কিছুদিন খেলার আশা রোনালদোরএএফপি

উয়েফা নেশনস লিগের দল দেওয়ার অপেক্ষায় আছেন পর্তুগালের কোচ রবার্তো মার্তিনেজ। এর আগে নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলেন দলটির ৩৯ বছর বয়সী তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগাল দলে আরও কিছুদিন খেলে যেতে চান আল নাসরের ফরোয়ার্ড। তবে অবসর নেওয়ার সময় হলে কাউকে না জানিয়েই তিনি আন্তর্জাতিক ফুটবলের বাইরে চলে যাবেন বলেও জানিয়েছেন।

রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ফরোয়ার্ড পর্তুগালের চ্যানেল নাউকে বলেছেন, ‘আমি যখন জাতীয় দল ছাড়ব, কাউকে আগে থেকে কিছু জানাব না। আমার দিক থেকে সিদ্ধান্তটা হবে সাবলীল। তবে খুব ভেবেচিন্তে নেওয়া সিদ্ধান্ত হবে সেটি।’

আপাতত অবশ্য অবসর নেওয়ার কথা মোটেই ভাবছেন না রোনালদো, ‘এই মুহূর্তে আমি জাতীয় দলকে আসন্ন ম্যাচগুলোয় সাহায্য করে যেতে চাই। আমাদের সামনে নেশনস লিগ আছে এবং সত্যিকার অর্থেই আমি খেলতে চাইব।’


রোনালদো, দুর্ধর্ষতম বীরত্বেরও ঘাড়ে একদিন মৃত্যুর থাপ্পড় পড়ে
খেলা ছেড়ে কোচ হওয়ার ইচ্ছা নেই রোনালদোর
খেলা ছেড়ে কোচ হওয়ার ইচ্ছা নেই রোনালদোর
এএফপি

বয়স যেহেতু ৩৯ বছর হয়ে গেছে, চাইলেই খুব বেশি দিন খেলা চালিয়ে যেতে পারবেন না। অবসর নেওয়ার পর কি ফুটবলের সঙ্গে নিজেকে যুক্ত রাখতে চান রোনালদো? বিশেষ করে কোচিং করানোর কোনো ইচ্ছা কি তাঁর আছে?

এ প্রশ্নের উত্তরে রোনালদোর সোজাসাপটা উত্তর, ‘এই মুহূর্তে আমি মূল দল বা কোনো দলেরই কোচ হওয়ার কথা ভাবছি না। এটা আমার মনেও আসে না। আমি এটা নিয়ে কখনো ভাবিওনি। আমার ভবিষ্যতে আমি এটা (কোচ হওয়া) দেখছি না।’

তাহলে খেলা ছাড়ার পর কী করবেন রোনালদো? পর্তুগিজ তারকার উত্তর, ‘আমি নিজেকে ফুটবলের বাইরে অন্য কিছুতেই দেখছি। তবে ভবিষ্যতে কী লেখা আছে, তা একমাত্র ঈশ্বরই জানেন।’

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!