Ads

কৃষি তথ্য সার্ভিসে ১২ থেকে ১৮তম গ্রেডে চাকরির সুযোগ

 

কৃষি তথ্য সার্ভিসে ১২ থেকে ১৮তম গ্রেডে চাকরির সুযোগ
প্রতীকী ছবি: প্রথম আলো

কৃষি তথ্য সার্ভিস, খামারবাড়ি, ঢাকার অধীন রাজস্ব খাতভুক্ত একাধিক শূন্য পদে জনবল নিয়োগে পুনর্বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই প্রতিষ্ঠানে আট ক্যাটাগরির পদে ১২ থেকে ১৮তম গ্রেডে ১০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

  • ১. পদের নাম: সহকারী সম্পাদক
    পদসংখ্যা: ১
    যোগ্যতা: স্নাতক ডিগ্রি। সাংবাদিকতা, সম্পাদনার অভিজ্ঞতাসহ সাহিত্য পটভূমি সমৃদ্ধ হতে হবে।
    বয়স: ৩০ বছর
    বেতন স্কেল: ১১,৩০০–২৭,৩০০ টাকা (গ্রেড–১২)

  • ২. পদের নাম: কম্পোজিটর
    পদসংখ্যা: ১
    যোগ্যতা: এইচএসসি পাস। যেকোনো খ্যাতিসম্পন্ন প্রেসে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ব্যতিক্রমধর্মী অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৩৫ বছর ও শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস। ব্যতিক্রমধর্মী প্রার্থীদের কম্পিউটার টাইপে বাংলায় ৩০ ও ইংরেজিতে ৩৫ শব্দ গতির দক্ষতা থাকতে হবে।
    বয়স: ৩০ বছর
    বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

  • ৩. পদের নাম: ক্যারিয়ার কাম অ্যাকাউন্ট্যান্ট
    পদসংখ্যা: ১
    যোগ্যতা: এইচএসসি পাস। সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরের অভিজ্ঞতা এবং সরকারি বিধি অনুযায়ী সিকিউরিটি বন্ড প্রদানের সামর্থ্য থাকতে হবে।
    বয়স: ৩০ বছর
    বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)



  • ৪. পদের নাম: প্রুফ রিডার
    পদসংখ্যা: ২
    যোগ্যতা: এইচএসসি পাস। যেকোনো খ্যাতিসম্পন্ন প্রেসে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ব্যতিক্রমধর্মী অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে (স্বনামধন্য প্রেস/দৈনিক পত্রিকায় প্রুফ রিডার হিসেবে কাজ করার অন্যূন পাঁচ বছরের অভিজ্ঞতা) বয়স ৩৫ বছর ও শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস।
    বয়স: ৩০ বছর
    বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

  • ৫. পদের নাম: প্রেরক
    পদসংখ্যা: ২
    যোগ্যতা: এইচএসসি পাস। অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
    বয়স: ৩০ বছর
    বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

  • ৬. পদের নাম: পেইন্টার
    পদসংখ্যা: ১
    যোগ্যতা: এসএসসি পাস। দুই বছরের কমার্শিয়াল আর্ট এবং পেইন্টিং কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ব্যতিক্রমধর্মী অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে (ডিজিটাল পেইন্টিং কাজে অন্যূন পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে) শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি পাস বা জেএসসি সার্টিফিকেট থাকতে হবে।
    বয়স: ৩০ বছর
    বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!