Ads

সেনাপ্রধানের সঙ্গে ভারতের নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ

 

বাংলাদেশে সফররত ভারতের নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠি বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সেনাবাহিনী সদর দপ্তর, ১ জুলাই
বাংলাদেশে সফররত ভারতের নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠি বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সেনাবাহিনী সদর দপ্তর, ১ জুলাইছবি: আইএসপিআর

বাংলাদেশে সফররত ভারতের নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠি বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ সোমবার সেনাবাহিনীর সদর দপ্তরে এই সৌজন্য সাক্ষাৎ হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সাক্ষাৎকালে বাংলাদেশের সেনাপ্রধান ভারতের নৌবাহিনী প্রধানের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় ভারতের নৌবাহিনী প্রধান বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করায় জেনারেল ওয়াকার-উজ-জামানকে অভিনন্দন জানান। সাক্ষাৎকালে দুই দেশের বাহিনীর মধ্যকার বিদ্যমান সুসম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন তাঁরা। জেনারেল ওয়াকার-উজ-জামান তাঁর সঙ্গে সাক্ষাৎ করার জন্য ভারতীয় নৌবাহিনী প্রধানকে ধন্যবাদ জানান।

আইএসপিআরের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দীনেশ কে ত্রিপাঠির (সস্ত্রীক) নেতৃত্বে ভারতীয় নৌবাহিনীর চার সদস্যের একটি প্রতিনিধিদল চার দিনের রাষ্ট্রীয় সফরে গতকাল রোববার (৩০ জুন) ঢাকায় এসেছে। সফর শেষে ৫ জুলাই ভারতে ফেরার কথা রয়েছে তাঁদের।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!