Ads

নিজ দলের প্রার্থী ট্রাম্পকে ভোট দেবেন কি না, সিদ্ধান্ত নেননি সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশরয়টার্সের ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ও তাঁর স্ত্রী লরা আগামী নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে নিজ দল রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প নাকি প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে ভোট দেবেন, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেননি।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের একজন মুখপাত্র গতকাল শনিবার এ তথ্য জানান।

নাম প্রকাশে অনিচ্ছুক এই মুখপাত্র বলেন, ‘তিনি (জর্জ ডব্লিউ বুশ) প্রেসিডেনশিয়াল রাজনীতি থেকে অনেক বছর আগেই অবসরে গেছেন।’

বুশের ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি ঘোষণা করেছেন, আগামী নির্বাচনে তিনি দলীয় সমর্থনের বাইরে গিয়ে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডেমোক্রেটিক পার্টির কমলা হ্যারিসকে ভোট দেবেন। তাঁর এমন ঘোষণার এক দিন পর সাবেক প্রেসিডেন্ট বুশের তরফে ওই ঘোষণা এল।

বুশের ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি ঘোষণা করেছেন, আগামী নির্বাচনে তিনি দলীয় সমর্থনের বাইরে গিয়ে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডেমোক্রেটিক পার্টির কমলা হ্যারিসকে ভোট দেবেন। তাঁর এমন ঘোষণার এক দিন পর সাবেক প্রেসিডেন্ট বুশের তরফে ওই ঘোষণা এল।

আমাদের জাতির ২৪৮ বছরের ইতিহাসে আমাদের এই প্রজাতন্ত্রের জন্য কখনো ডোনাল্ড ট্রাম্পের চেয়ে বড় হুমকি আর কেউ আসেননি।
ডিক চেনি, সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট  

২০০১ থেকে ২০০৯ সাল পর্যন্ত বুশের আমলে ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন ডিক চেনি। গত শুক্রবার চেনি বলেন, ‘আমাদের জাতির ২৪৮ বছরের ইতিহাসে আমাদের এই প্রজাতন্ত্রের জন্য কখনো ডোনাল্ড ট্রাম্পের চেয়ে বড় হুমকি আর কেউ আসেননি।’

এদিকে কমলা গতকাল বলেছেন, তাঁকে ডিক চেনি ও তাঁর (চেনির) মেয়ে লিজের সমর্থন দেওয়াটা রাজনৈতিক দলের চেয়ে দেশকে সামনে রাখার ক্ষেত্রে এক ‘সাহসী’ পদক্ষেপ।


ট্রাম্পের পক্ষে প্রচারে নামার ঘোষণা মার্কিন হিন্দু সংগঠনের

অন্যদিকে চার বছর ট্রাম্পের ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা মাইক পেন্স বলেছেন, তিনি তাঁর সাবেক এ বসকে সমর্থন করবেন না। তবে কমলার প্রতিও সমর্থন জানাননি তিনি।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!