যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনের মূল দুই প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সরাসরি বিতর্কে কথার লড়াই দেখল বিশ্ববাসী। বিতর্কে কমলাকে মার্কিন ইতিহাসে ‘সবচেয়ে বাজে’ ভাইস প্রেসিডেন্ট বললেন ট্রাম্প। আর কমলা বলেছেন, ট্রাম্পকে নিয়ে বিশ্বনেতারা হাসাহাসি করেন।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার রাত ৯টায় (বাংলাদেশ সময় বুধবার সকাল ৭টায়) মার্কিন সম্প্রচারমাধ্যম এবিসি নিউজের আয়োজনে এই বিতর্ক শুরু হয়। বিতর্ক মঞ্চে উঠেই ট্রাম্পের দিকে এগিয়ে গিয়ে হাত বাড়িয়ে দেন কমলা। দুজন হাত মেলান। এরপর কমলার বক্তব্য দিয়ে শুরু হয় বিতর্ক।
বিতর্কের একপর্যায়ে কমলা অভিযোগ করেন, ট্রাম্প খুব সহজেই বিশ্বের সবচেয়ে খারাপ নেতাদের দিয়ে প্রভাবিত হন। আর তাঁকে (ট্রাম্প) নিয়ে বিশ্বনেতারা হাসাহাসি করেন।
.jpeg)
