Ads

ডিএনসিসিতে বড় নিয়োগ, পদ ১৫৮

 

ডিএনসিসিতে বড় নিয়োগ, পদ ১৫৮

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) সাংগঠনিক কাঠামোভুক্ত একাধিক পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এই প্রতিষ্ঠানে ৩ ক্যাটাগরির পদে ১৫৮ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

১. পদের নাম: ব্যক্তিগত সহকারী

পদসংখ্যা: ৮

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি। মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দের গতিসহ কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।

বয়স: ৩০ বছর

বেতন স্কেল: ১১,০০০–২৬,৫৯০ টাকা (গ্রেড–১৩)


পেট্রোলিয়াম ট্রান্সমিশন কোম্পানিতে নবমসহ বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৩৯, বেতন স্কেল ২২০০০-৫৬,৫০০

২. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ১০০

যোগ্যতা: অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে এইচএসসি বা সমমান পাস। মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দের গতিসহ কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।

বয়স: ৩০ বছর

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)


সরকারি বিদ্যুৎ কোম্পানিতে চাকরি, পদ ২১, আবেদন ফি ৫০০

৩. পদের নাম: হিসাব সহকারী

পদসংখ্যা: ৫০

যোগ্যতা: বাণিজ্য বিভাগে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে এইচএসসি বা সমমান পাস। তথ্যপ্রযুক্তি ও কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে।

বয়স: ৩০ বছর

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে পাওয়া যাবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে কল অথবা vas.query@teletalk.com.bd ঠিকানায় ই-মেইলে যোগাযোগ করা যাবে।


ভূমি রেকর্ডের ২৫২৪ পদের সংশোধিত নিয়োগ, কমল ৪৯৩ পদ

আবেদন ফি

অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ প্রতিটি পদের জন্য ২০০ টাকা এবং সার্ভিস চার্জ ২৩ টাকাসহ মোট ২২৩ টাকা টেলিটক প্রি–পেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা: ১০ অক্টোবর থেকে ৩১ অক্টোবর ২০২৪, বিকেল ৫টা পর্যন্ত।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!