Ads

ডি ব্রুইনাকে দলে ভেড়াতে বলে খেলতে নেমে রোনালদোর আরেকটি গোল

 

রোনালদোর গোল উদ্‌যাপন
রোনালদোর গোল উদ্‌যাপনএএফপি

আল ওরোউবার বিপক্ষে আল নাসর খেলতে নামার আগে একটি খবর আসে স্পেনের সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভোতে—ক্রিস্টিয়ানো রোনালদো আল নাসরে চান ম্যানচেস্টার সিটির বেলজিয়ান মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনাকে।

খবরটি যখন চারদিকে হইচই ফেলে দিয়েছে, রোনালদো তখন আল নাসরের হয়ে আরেকটি ম্যাচ খেলার প্রস্তুতি নিচ্ছেন। ডি ব্রুইনাকে দলে ভেড়াতে বলে আল নাসরের হয়ে খেলতে নেমে আরেকটি গোল করেছেন রোনালদো। তাঁর এই গোলের সঙ্গে সাদিও মানের জোড়া গোল মিলিয়ে সৌদি প্রো লিগে আল ওরোউবাকে ৩-০ ব্যবধানে হারিয়েছে আল নাসর।

আল নাসরের জয়ের পর রোনালদোর উচ্ছ্বাস
আল নাসরের জয়ের পর রোনালদোর উচ্ছ্বাস
এএফপি

নিজেদের মাঠে কাল রাতে ম্যাচের ১৭ মিনিটেই এগিয়ে যায় আল নাসর। পেনাল্টি থেকে গোলটি করেছেন রোনালদো। চলতি মৌসুমে আল নাসরে এটি ছিল তাঁর ৮ নম্বর গোল আর টানা চতুর্থ। ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল মিলিয়ে ক্যারিয়ারে ১০০০ গোলের স্বপ্ন দেখা রোনালদোর এটা ৯০৫তম গোল।  

আল নাসরের দ্বিতীয় গোলটি করেন সাদিও মানে। ২৯ মিনিটে করা তাঁর গোলটিতে সহায়তা করেন রোনালদো। এ মৌসুমে আল নাসরে এটি তাঁর দ্বিতীয় গোলে সহায়তা। সব মিলিয়ে চলতি মৌসুমে আল নাসরের হয়ে ৯ ম্যাচ খেলেছেন পর্তুগিজ তারকা।
৭১ মিনিটে আল নাসরের তৃতীয় গোলটিও করেন সেনেগালিজ ফরোয়ার্ড মানে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!