‘আরদা গুলেরকে জুভেন্টাসে স্বাগত। ফুটবলের উঠতি তারকা এখন জুভেন্টাস পরিবারের অংশ’—দলের অফিশিয়াল ইংলিশ ‘এক্স’ অ্যাকাউন্টে এমন পোস্ট দেখে অভিনন্দন জানিয়ে মন্তব্য না করে পারেননি জুভ সমর্থকেরা। ১৯ বছর বয়সী তুর্কি ফুটবলারকে কোন ক্লাবের সমর্থকেরাই বা দলে দেখতে চান না! তার ওপর ওই পোস্টে বিমানবন্দরে দাঁড়ানো ছবিও ছিল রিয়াল মাদ্রিদে খেলা মিডফিল্ডারের, সমর্থকেরা খুশি তো হবেনই।
‘তুর্কি মেসি’ গুলের ২০২৩ সালের জুলাই মাসে ফেনেরবাচে থেকে যোগ দেন রিয়াল মাদ্রিদে। এরপর রিয়ালের হয়ে ২৩টি ম্যাচ খেলেছেন গুলের। তুরস্কের হয়ে ২০২৪ ইউরোও খেলেছেন এই মিডফিল্ডার। জর্জিয়ার বিপক্ষে লক্ষ্যভেদ করে ইউরো অভিষেকে সবচেয়ে কম বয়সে গোল করার রেকর্ডও গড়েন গুলের।
.jpeg)

