Ads

ভারতের ঘটনাকে বাংলাদেশে ইসকনের গরুর খামারে হামলার দৃশ্য দাবি করে প্রচার

 

রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, ইসকনের খামারে গরুর ওপর যুবকদের হামলার দাবি করা ভিডিওটি বাংলাদেশের নয়
রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, ইসকনের খামারে গরুর ওপর যুবকদের হামলার দাবি করা ভিডিওটি বাংলাদেশের নয়ছবি: রিউমর স্ক্যানারের ওয়েবসাইট থেকে নেওয়া

ইসকনের গরুর খামারে কয়েক যুবকের হামলার দাবি করা ভিডিওটি বাংলাদেশের নয়। ভিডিওটি ভারতের পাঞ্জাবের একটি গরুর খামারের। হামলার ভিডিওটি পুরোনো।

বাংলাদেশের তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানারের অনুসন্ধানে এ তথ্য উঠে এসেছে। এ-সংক্রান্ত প্রতিবেদন আজ রোববার রিউমর স্ক্যানারের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন

রিউমর স্ক্যানারের প্রতিবেদনে বলা হয়, জাতীয় পতাকা অবমাননার অভিযোগে করা রাষ্ট্রদ্রোহ মামলায় গত ২৫ নভেম্বর সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করা হয়। পরদিন ২৬ নভেম্বর তাঁকে চট্টগ্রাম আদালতে হাজির করা হয়। জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। এর পরিপ্রেক্ষিতে আদালত প্রাঙ্গণে উত্তেজনা ও বিক্ষোভ সৃষ্টি হয়। শুরু হয় পাল্টাপাল্টি ধাওয়া। সে সময় সাইফুল ইসলাম নামের এক আইনজীবীকে কুপিয়ে হত্যা করা হয়।

আরও পড়ুন
ফ্যাক্ট চেকের ভিত্তিতে রিউমর স্ক্যানারের প্রতিবেদনে বলা হয়, সুতরাং ভারতের পাঞ্জাবে গরুর ওপর যুবকদের হামলার দৃশ্যকে বাংলাদেশে ইসকনের গরুর খামারে হামলার দাবিতে প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা।

এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশে ইসকনের গরুর খামারে আক্রমণের দৃশ্য দাবি করা একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ে বলে রিউমর স্ক্যানারের প্রতিবেদনে উল্লেখ করা হয়।

গীতা প্যাটেল নামের একটি অ্যাকাউন্টে ভিডিওটি পোস্ট দিয়ে ভুয়া দাবি করা হয়েছে
গীতা প্যাটেল নামের একটি অ্যাকাউন্টে ভিডিওটি পোস্ট দিয়ে ভুয়া দাবি করা হয়েছে
ছবি: রিউমর স্ক্যানারের ওয়েবসাইট থেকে নেওয়া

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) ও ফেসবুকে ছড়িয়ে পড়া এ-সংক্রান্ত পোস্টের কিছু নমুনা প্রতিবেদনে সংযোজন করেছে রিউমর স্ক্যানার।

ফ্যাক্টচেক

ইন্টারনেটে ছড়ানো ভিডিও, ভিডিওটির দৃশ্য নিয়ে করা দাবির সত্য-মিথ্যা যাচাই (ফ্যাক্টচেক) করেছে রিউমর স্ক্যানার টিম।

আরও পড়ুন

অনুসন্ধানের ভিত্তিতে রিউমর স্ক্যানার বলেছে, ইসকনের গরুর খামারে চার যুবক কর্তৃক গরুর ওপর হামলার দৃশ্যটি বাংলাদেশের নয়; বরং প্রচারিত ভিডিওটি ভারতের পাঞ্জাবের একটি গরুর খামারে হামলার পুরোনো দৃশ্য।

রিউমর স্ক্যানারের অনুসন্ধানে ‘ভিনয় কাপুর’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে গত ১৪ নভেম্বর প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। এই ভিডিওর সঙ্গে আলোচিত ভিডিওর মিল রয়েছে।

আরও পড়ুন

রিউমর স্ক্যানারের প্রতিবেদনে বলা হয়, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পোস্টটির ক্যাপশন ভাষান্তর করে জানা যায়, জলন্ধর জমশেদ ডেইরিতে কিছু লোক গরুটিকে বাজেভাবে হত্যা করে। ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছানো হয়। পুলিশের কাছে অভিযোগ জানানো হয়, যাতে এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়।

ভিডিও নিয়ে ভুয়া দাবি (বাঁ পাশের পোস্ট)। ভারতের পাঞ্জাবের জলন্ধরে ঘটা প্রকৃত ঘটনার বিবরণ নিয়ে পোস্ট (ডান পাশের পোস্ট)
ভিডিও নিয়ে ভুয়া দাবি (বাঁ পাশের পোস্ট)। ভারতের পাঞ্জাবের জলন্ধরে ঘটা প্রকৃত ঘটনার বিবরণ নিয়ে পোস্ট (ডান পাশের পোস্ট)
ছবি: কোলাজটি রিউমর স্ক্যানারের ওয়েবসাইট থেকে নেওয়া

পোস্টদাতা নিজেকে শ্রী গোবিন্দ গরু প্রতিরক্ষা দলের সভাপতি দাবি করেন। এ ছাড়া তিনি নিজেকে সর্বভারতীয় শিবসেনা রাষ্ট্রবাদীর পাঞ্জাবের সভাপতি দাবি করেন।

আরও পড়ুন

পোস্টে উল্লেখিত স্থানের সূত্র ধরে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে খবরস্তান নামের একটি ওয়েবসাইটে গত ২৭ নভেম্বর প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনটির শিরোনাম (ইংরেজিতে অনূদিত): ‘Jalandhar: Brutally thrashed on a mute person in a dairy, watching the VIDEO will blow your mind’। প্রতিবেদনে যুক্ত ভিডিওর সঙ্গে আলোচিত ভিডিওর মিল রয়েছে।

রিউমর স্ক্যানার বলছে, খবরস্তান নামের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, গরুর ওপর যুবকদের হামলার দৃশ্যটি ভারতের পাঞ্জাব প্রদেশের জলন্ধর শহরের জমশেদ ডেইরির।

আরও পড়ুন

এ ছাড়া ভারতীয় গণমাধ্যম দ্য ট্রিবিউনের ওয়েবসাইট প্রকাশিত একটি প্রতিবেদন থেকেও একই তথ্য জানতে পেরেছে রিউমর স্ক্যানার।

ভারতের পাঞ্জাবের জলন্ধরে গরুর ওপর হামলা নিয়ে খবরস্তান নামের ওয়েবসাইটে গত ২৭ নভেম্বর প্রকাশিত প্রতিবেদনের স্ক্রিনশট
ভারতের পাঞ্জাবের জলন্ধরে গরুর ওপর হামলা নিয়ে খবরস্তান নামের ওয়েবসাইটে গত ২৭ নভেম্বর প্রকাশিত প্রতিবেদনের স্ক্রিনশট
ছবি: রিউমর স্ক্যানারের ওয়েবসাইট থেকে নেওয়া

ফ্যাক্টচেকের ভিত্তিতে রিউমর স্ক্যানারের প্রতিবেদনে বলা হয়, ‘সুতরাং ভারতের পাঞ্জাবে গরুর ওপর যুবকদের হামলার দৃশ্যকে বাংলাদেশে ইসকনের গরুর খামারে হামলার দাবিতে প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা।’

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!