Ads

রুশ জেনারেলকে হত্যা: ‘জেলেনস্কি নিজের মৃত্যুদণ্ডে সই করেছেন’

 

রাশিয়ার লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলভ ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি
রাশিয়ার লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলভ ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিফাইল ছবি: এএফপি

রাশিয়ার সামরিক বাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলভ হত্যার ঘটনায় দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে অনুষ্ঠিত একটি রাজনৈতিক টকশোর উপস্থাপক এ হত্যার জন্য ইউক্রেনকে দায়ী করেছেন। তিনি বলেছেন, এই হামলার মাধ্যমে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তাঁর নিজের মৃত্যুদণ্ডে সই করেছেন।

গতকাল মঙ্গলবার সকালে রাশিয়ার রাজধানী মস্কোয় এক বিস্ফোরণে ইগর কিরিলভ নিহত হন। এই গুপ্তহত্যার দায় স্বীকার করেছে ইউক্রেন। এর মধ্য দিয়ে প্রায় তিন বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ভূখণ্ডে দেশটির সবচেয়ে উচ্চপর্যায়ের কোনো সামরিক কর্মকর্তা ইউক্রেনের হামলায় প্রাণ হারালেন। ইগর কিরিলভ রাশিয়ার ‘নিউক্লিয়ার, বায়োলজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রোটেকশন ট্রুপস’ নামে একটি বাহিনীর প্রধান ছিলেন।

গতকাল মঙ্গলবার সকালে রাশিয়ার রাজধানী মস্কোয় এক বিস্ফোরণে ইগর কিরিলভ ও তাঁর সহকারী ইলিয়া পোলিকারপভ নিহত হন
গতকাল মঙ্গলবার সকালে রাশিয়ার রাজধানী মস্কোয় এক বিস্ফোরণে ইগর কিরিলভ ও তাঁর সহকারী ইলিয়া পোলিকারপভ নিহত হন
ছবি: এএফপি

ইগর কিরিলভ নিহত হওয়ার পর মস্কোর পরিস্থিতি এক প্রতিবেদনে তুলে ধরেছেন বিবিসি রাশিয়ার সম্পাদক স্টিভ রোজেনবার্গ।

মস্কোয় বাহ্যিকতা ও বাস্তবতা—এই দুইয়ের মধ্যে একটি বিরামহীন লড়াই চলছে।

প্রায় তিন বছর ধরে ইউক্রেন যুদ্ধ চলছে। তা সত্ত্বেও মস্কোর জনজীবন খুব স্বাভাবিক বলে মনে হতে পারে। মেট্রোতে যাত্রীদের ভিড় থাকছে। পানশালা ও ক্লাবগুলো জমজমাট থাকছে মস্কোর তরুণদের পদচারণে।

তারপর, হঠাৎ করে, মনে করিয়ে দেওয়ার জন্য কিছু ঘটে। আর তা বলে, আজকের রাশিয়ায় কিছুই স্বাভাবিক নেই।

এই ‘কিছু’ হতে পারে একটি ইউক্রেনীয় ড্রোন, যা মস্কোর আকাশ প্রতিরক্ষায় অনুপ্রবেশ করছে।

অথবা আরও নাটকীয় কিছু। যেমনটা ঘটেছে গতকাল মঙ্গলবার সকালে। এদিন মস্কোর একটি অ্যাপার্টমেন্ট ব্লক থেকে বেরিয়ে যাওয়ার সময় শীর্ষস্থানীয় জ্যেষ্ঠ রুশ জেনারেলকে (ইগর কিরিলভ) নিশানা করে হত্যা করা হয়েছে।

একটি বৈদ্যুতিক স্কুটারে লুকিয়ে রাখা বোমার বিস্ফোরণে ইগর কিরিলভ ও তাঁর সহকারী ইলিয়া পোলিকারপভ নিহত হন।

বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবন
বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবন
ছবি: এএফপি

ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধের যে বাস্তবতা, তা এই ঘটনার মধ্য দিয়ে ঘরে বসে বসে টের পেল মস্কোবাসী।

অন্তত বিস্ফোরণস্থলের কাছে যাঁদের বসবাস, তাঁরা টের পেয়েছেন।

মস্কোর বিস্ফোরণস্থলের কাছের একটি ভবনে থাকেন লিজা। তিনি বিবিসির এই প্রতিবেদককে বলেন, ঘটনাটি সম্পর্কে খবরের কাগজে পড়াটা একটা ব্যাপার। তখন এটিকে অনেক দূরের ঘটনা মনে হয়। কিন্তু যখন তা পাশে ঘটে, তখন তা সম্পূর্ণ ভিন্ন ও ভীতিকর একটা ব্যাপার।

লিজা বলেন, এত দিন পর্যন্ত যুদ্ধকে মনে হচ্ছিল, তা যেন অনেক দূরে ঘটছে। এখন এখানে কেউ মারা গেছেন। ফলে যুদ্ধের পরিণতি এখন এখানে বসেই অনুভব করা যায়।

উদ্বেগ অনেক বেড়ে গেছে জানিয়ে লিজা বলেন, তাঁর শোনা প্রতিটি শব্দই তাঁকে বিচলিত করে। চমকে উঠে তাঁর মনে হয়, এটি ড্রোন নাকি কোনো নির্মাণকাজের শব্দ।

মস্কোর ইউক্রেন যুদ্ধ দূরের কিছু—রুশদের এমন ভাবনার কথা বিবিসির এই প্রতিবেদক রাশিয়ায় প্রায়ই শুনেছেন।

আরও পড়ুন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
ছবি: রয়টার্স

রুশদের এমন ভাবনার কারণটাও বোধগম্য। রুশদের একটি উল্লেখযোগ্য অংশের জন্য এটি এমন একটি যুদ্ধ, যার সম্পর্কে তাঁরা কেবল তাঁদের টিভি পর্দা বা স্মার্ট ফোন থেকে জানতে পারেন। নানাভাবেই এটি একটি ভার্চ্যুয়াল যুদ্ধ। তবে বিস্ময়কর ব্যাপার হলো, বাস্তবে এই যুদ্ধে বিপুলসংখ্যক মানুষ নিহত ও আহত হয়েছে।

কিন্তু মস্কোতে যখন একজন রুশ জেনারেল গুপ্তহত্যার শিকার হলেন, তখন তা স্পষ্টই জেগে ওঠার ডাক। এই ঘটনা প্রমাণ করে, এই যুদ্ধ খুবই বাস্তব, বাড়ির খুব কাছের ঘটনা।

এখন প্রশ্ন, এই ঘটনা কি রুশ কর্তৃপক্ষের জন্য একটি জেগে ওঠার ডাক হিসেবে কাজ করবে?

বিবিসি রাশিয়ার সম্পাদক স্টিভ রোজেনবার্গের মতে, সম্ভবত না। ইউক্রেন যুদ্ধ থেকে ক্রেমলিনের সরে আসার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। বরং রাশিয়ার ইউক্রেন যুদ্ধ আরও তীব্র হওয়ার আশঙ্কা অনেক বেশি।

বিভিন্ন লক্ষণের দিকে তাকালে তা বোঝা যায়।

আরও পড়ুন
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি
ফাইল ছবি: রয়টার্স

রুশ জেনারেল ইগর কিরিলভ হত্যার খবর নিয়ে রাশিয়ার রাষ্ট্রীয় টিভির একটি রাজনৈতিক টক শোতে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। টক শোর উপস্থাপক এই হত্যার জন্য ইউক্রেনকে দায়ী করেন। তিনি বলেন, এই হামলার মাধ্যমে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি নিজের মৃত্যুদণ্ডে স্বাক্ষর করেছেন।

রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছেন, তদন্তকারীদের অবশ্যই রাশিয়ায় খুনিদের খুঁজে বের করতে হবে।

দিমিত্রি মেদভেদেভ আরও বলেছেন, ‘কিয়েভে থাকা তাদের পৃষ্ঠপোষকদের নির্মূল করার জন্য আমাদের অবশ্যই সবকিছু করতে হবে।’

রুশ জেনারেল ইগর কিরিলভ ও তাঁর সহকারীকে হত্যার বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দিক থেকে এখন পর্যন্ত কোনো প্রকাশ্য প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

তবে ক্রেমলিনের নেতা পুতিন আগে বহুবার বলেছেন, নিরাপত্তা হুমকির সম্মুখীন হলে রাশিয়া সব সময় জবাব দেবে। পুতিনের এ অঙ্গীকারের ভিত্তিতে এই হত্যার বদলা নেওয়ার আশঙ্কা রয়েছে।

আগামীকাল বৃহস্পতিবার পুতিন তাঁর বছর শেষের বার্ষিক সংবাদ সম্মেলন করবেন। রেডিও-টেলিভিশনে তাঁর ফোন-ইনেও আসার কথা। কাল এসব নিয়ে ব্যস্ত থাকবে রাশিয়ার প্রধান টেলিভিশন চ্যানেলগুলো।


রাশিয়ার ইউক্রেন যুদ্ধ আরও তীব্র হওয়ার আশঙ্কা করা হচ্ছে
রাশিয়ার ইউক্রেন যুদ্ধ আরও তীব্র হওয়ার আশঙ্কা করা হচ্ছে
ফাইল ছবি: রয়টার্স

বিবিসি রাশিয়ার সম্পাদক স্টিভ রোজেনবার্গের ভাবনা হলো, গতকাল সকালে ইগর কিরিলভের নাটকীয় গুপ্তহত্যার বিষয়ে মন্তব্য করার জন্য পুতিন কি আগামীকালের এই অনুষ্ঠানকে ব্যবহার করবেন?

পুতিন কি সিরিয়ার ব্যাপারে তাঁর নীরবতা ভাঙবেন? মধ্যপ্রাচ্যে মস্কোর প্রধান মিত্র বাশার আল-আসাদের পতনের বিষয়ে এখন পর্যন্ত প্রকাশ্যে কিছু বলেননি রুশ প্রেসিডেন্ট।

পুতিন তাঁর দেশের নাগরিকদের কি বলবেন যে রাশিয়া কোন দিকে যাচ্ছে? কারণ, ইউক্রেন যুদ্ধ, যাকে পুতিন এখনো তাঁর ‘বিশেষ সামরিক অভিযান’ বলছেন, তা তিন বছর পূর্ণ হওয়ার কাছাকাছি রয়েছে।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!