Ads

সব স্থলবন্দরে ডিজিটাল সেবা চালু করা হবে: প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ

 

নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বৃহস্পতিবার সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে ই-পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেমের উদ্বোধন করেন
নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বৃহস্পতিবার সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে ই-পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেমের উদ্বোধন করেন
ছবি: সংগৃহীত

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে পর্যায়ক্রমে দেশের সব স্থলবন্দরে ডিজিটাল সেবা কার্যক্রম চালু করা হবে। উন্নত বিশ্বের  মতো দেশের স্থলবন্দরগুলো একদিন স্মার্ট বন্দরে পরিণত হবে। সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে এ ঘোষণা দেন নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী আজ বৃহস্পতিবার বেলা ১১টায় সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে ভোমরা ই-পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেমের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের স্থলবন্দরের সেবা কার্যক্রম ‘পেপারলেস’ করার লক্ষ্যে বেনাপোল ও বুড়িমারী স্থলবন্দরে আগেই অটোমেশন চালু করা হয়েছে। ভোমরা স্থলবন্দরের অবকাঠামো উন্নয়নসহ ডিজিটাল সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে। স্থলবন্দরগুলোকে আধুনিক ও অটোমেশনের আওতায় নিয়ে আসার জন্য সরকারি ও উন্নয়ন সহযোগী সংস্থার অর্থায়নে প্রকল্প নেওয়া হচ্ছে। গ্লোবাল অ্যালায়েন্স ফর ট্রেড ফ্যাসিলিটেশনের (জিএটিএফ) অর্থায়নে প্রায় কোটি টাকা ব্যয়ে ভোমরা স্থলবন্দর ডিজিটালাইজেশন করা হয়েছে।

বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ এবং সুইসকন্টাক্ট বাংলাদেশের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. জিল্লুর রহমান সভাপতিত্ব করেন। আরও বক্তব্য দেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য আ ফ ম রুহুল হক, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য আশরাফুজ্জামান, সংরক্ষিত নারী সংসদ সদস্য লায়লা পারভীন, জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূন কবির, পুলিশ সুপার মো. মতিউর রহমান সিদ্দিকী, গ্লোবাল অ্যালায়েন্স ফর ট্রেড ফ্যাসিলিটেশনের (ভার্চ্যুয়াল) পরিচালক ফিলিপ ইসলাম, সুইসকন্টাক্ট বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মুজিবুল হাসান প্রমুখ। এ সময় স্থলবন্দর–সংশ্লিষ্ট কর্মকর্তা ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!