Ads

সিনথেটিক মিশ্রিত ব্যাগ ও পাদুকা রপ্তানিতে মিলবে প্রণোদনা

 

বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশ ব্যাংকছবি: সংগৃহীত

সিনথেটিক ও ফেব্রিকসের মিশ্রণে তৈরি করা পাদুকা ও ব্যাগ রপ্তানিতে নগদ প্রণোদনা দেওয়া হবে বলে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে এ–সংক্রান্ত একটি নির্দেশনা দেওয়া হয়েছে।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, চলতি বছরের ১ ফেব্রুয়ারি থেকে জাহাজিকরণ করা পণ্যের ক্ষেত্রে কার্যকর হবে। বলা হয়েছে, ১ ফেব্রুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত জাহাজীকৃত পণ্যের ক্ষেত্রে ৩ শতাংশ হারে প্রণোদনা দেওয়া হবে। পাশাপাশি ১ জুলাই থেকে ৩০ জুন পর্যন্ত জাহাজীকৃত পণ্যের ক্ষেত্রে ২ শতাংশ হারে রপ্তানি প্রণোদনা বা নগদ সহায়তা প্রযোজ্য হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সিনথেটিক ও ফেব্রিক্সের মিশ্রণে তৈরি পাদুকা ও ব্যাগ রপ্তানির বিপরীতে রপ্তানি প্রণোদনা বা নগদ সহায়তা সংশ্লিষ্ট অন্যান্য বিজ্ঞপ্তিতে প্রযোজ্য নির্দেশনাবলি যথারীতি অপরিবর্তিত থাকবে।

এর আগে ৩০ অক্টোবর দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, রপ্তানিতে ব্যবহৃত উপকরণের ওপর শুল্ক বন্ড বা ডিউটি ড্র-ব্যাক সুবিধা গ্রহণ করে সিনথেটিক ও ফেব্রিক্সেরর মিশ্রণে তৈরি পাদুকা ও ব্যাগ রপ্তানির ক্ষেত্রে রপ্তানি প্রণোদনা দেওয়া হবে না। ১ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ থেকে জাহাজীকৃত পণ্যের ক্ষেত্রে এ নির্দেশনা কার্যকর হবে।

এরপর বৃহস্পতিবারের বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক আগের সিদ্ধান্ত থেকে সরে এল।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!